সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে প্রচন্ড গরমে লাইনে দাঁড়িয়ে পাম্প থেকে ডিজেল নিতে এসে নারীর মৃত্যু

নড়াইলে প্রচন্ড গরমে লাইনে দাঁড়িয়ে পাম্প থেকে ডিজেল নিতে এসে নারীর মৃত্যু

নড়াইলে পাম্প থেকে তেল আনতে গিয়ে  প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে  নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামের লাভলী বেগম আজ সকালে নিজ বাড়ি থেকে বোরো আবাদের জন্য ডিজেল আনতে যান মাছিমদিয়া এলাকার মেসার্স সরদার ফিলিং স্টেশনে। সেখানে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন লাভলী বেগম। একপর্যায়ে সেখান থেকে ৩ লিটার তেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে  মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে তীব্র গরমে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লাভলী বেগমের ভাই নাজমুল বলেন,লাভলী বেগমের স্বামী অসুস্থ হওয়ায় তাদের বর্গা জমি সে দেখাশোনা করেন। জমিতে তেল আনার জন্য আজ সকালে পাম্পে যান লাভলী। সেখানে লাইনে দাঁড়িয়েছিল। তেল নিয়ে ফেরার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।

মাছিমদিয়া এলাকার মেসার্স সরদার ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. রাশেদ বলেন, আমাদের পাম্প এলাকায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে কোনো কিছু আমার জানা নাই। আমরা তেল দেওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। কখন কারা আসছে সেটি আমার জানার কথা না৷

জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস বলেন, আশপাশের লোক ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরমে অসুস্থতাজনীত কারণে তার মৃত্যু হতে পারে। 

 

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭