সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টিমুখ

নড়াইলে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টিমুখ

নড়াইল জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে জেলা জুড়ে নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি ও সদস্য সচিব মামুন গাজীর নেতৃত্বে শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালিত হয়।

 মিছিলে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষাবান্ধব ও মাদকমুক্ত ছাত্ররাজনীতির প্রত্যয় ব্যক্ত করেন নতুন আহ্বায়ক।নড়াইল জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর জেলা জুড়ে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি ও সদস্য সচিব মামুন গাজীর দিকনির্দেশনায় বুধবার বিকেলে জেলা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেল ৫টা ৩০ মিনিটে নড়াইল জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা নতুন কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে এবং দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নবগঠিত আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি। তিনি বলেন, ছাত্ররাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে হলে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো মাদকসেবীর ছাত্রদলে স্থান হবে না বলেও তিনি জানান।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত উদ্যোগে নড়াইলের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে কলম উপহার দেওয়ার পরিকল্পনার কথাও জানান।

ছাত্রলীগের সমালোচনা করে তিনি বলেন, “অতীতে শিক্ষার্থীদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। ছাত্রদল সেই ধারার সম্পূর্ণ বিপরীত। একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় শক্তি তার কলম।”

সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা আশা প্রকাশ করেন, খন্দকার মাহমুদুল হাসান সনি ও মামুন গাজীর নেতৃত্বে নড়াইল জেলা ছাত্রদল আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭