বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কার্যক্রম শুরু: কৃষিমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কার্যক্রম শুরু: কৃষিমন্ত্রী

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু কথার রাজনীতি করে না, বরং বাস্তব কাজের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছে।

সোমবার (১৬ মার্চ) কুমিল্লার লালমাই উপজেলায় দোশারীচোঁ মৌজার ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী জানান, নির্বাচনের আগে ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর প্রস্তুতিও প্রায় সম্পন্ন।

মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। খাল পুনঃখননের মাধ্যমে সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং মাছ উৎপাদনের সম্ভাবনা বাড়বে। এছাড়া স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি খাল রক্ষা ও ব্যবস্থাপনায় স্থানীয় জনগণকে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, খালগুলো সচল থাকলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, পানি নিষ্কাশন সহজ হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ এর সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, বিএডিসির চেয়ারম্যান মো: আজিজুল ইসলাম, জেলা প্রশাসক মু: রেজা হাসান এবং স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী “দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন” কর্মসূচির অংশ হিসেবে লালমাই উপজেলায় খাল খননের কার্যক্রম শুরু হয়েছে। এই খাল খননের মাধ্যমে উপজেলার ৪২টি গ্রামের জলাবদ্ধতা দূর হবে।

আরও

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৪৯

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশম...

২০২৬-১০-১৩ ১৬:৩৯

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

সারা দেশ

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠা...

২০২৬-১০-১৩ ১৬:৩৭