মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

নিজ সন্তানকে ২২ তলা থেকে ছুঁড়ে ফেলে দিলেন মা

নিজ সন্তানকে ২২ তলা থেকে ছুঁড়ে ফেলে দিলেন মা

সংযুক্ত আরব আমিরাতে এক ভারতীয় প্রবাসী মা তার পাঁচ বছর বয়সী সন্তানকে ২২ তলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যা করেন। এরপর তিনি নিজেও সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

গতকাল শনিবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। এর আগে গত বুধবার ওই ভবনের নিচে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও ওই ভবনের স্টাফরা জানিয়েছেন, ৩৫ বছর বয়সী ওই মা আল-নাদহা এলাকার উঁচু ভবন থেকে নিজের সন্তানকে ফেলে দেন। এরপর তিনি নিজে লাফ দেন।

ভবনটির প্রথম ছয় তলায় গাড়ি পার্কিং ও ব্যয়ামাগার রয়েছে। এরপর থেকে শুরু হয়েছে আবাসিক অংশ। ওই আবাসিকের ১৫তম তলার বারান্দা থেকে এ ঘটনা ঘটান ওই মা।

৩২ তলা ভবনটির এক নিরাপত্তারক্ষী জানান তারা বিকট শব্দ শুনতে পান। এরপর দৌড়ে বাইরে গিয়ে এক নারী ও শিশুর দেহ দেখতে পান। শিশুটির মরদেহ পড়ে ছিল সড়কে। অপরদিকে মায়ের মরদেহটি ছিল ফুটপাথে।

তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকেন। পুলিশ ঘটনাস্থলে এসে সকাল ১০টা ৫০ পর্যন্ত পুরো ভবনটি অবরুদ্ধ করে রাখে।

এদিকে এ ঘটনা ঘটার একদিন আগে ওই নারী ও তার স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এ সময় পুলিশকেও ডাকা হয়। তার স্বামী নিরাপত্তারক্ষীকের কাছে অভিযোগ করেন তার স্ত্রী মানসিক সমস্যায় ভুগছে।

তার স্বামী দুবাইয়ে চাকরি করেন। মর্মান্তিক এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ।

সূত্র: গালফ নিউজ

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫