মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

নিহতের গুঞ্জনের পর নেতানিয়াহুর দ্বিতীয় ভিডিও পোস্ট, নেটিজেনদের মনে নতুন প্রশ্ন

নিহতের গুঞ্জনের পর নেতানিয়াহুর দ্বিতীয় ভিডিও পোস্ট, নেটিজেনদের মনে নতুন প্রশ্ন

ইরানের হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চাউর হয়েছিল। সে গুঞ্জনের জবাব দিতে নেতানিয়াহুর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে রোববার (১৫ মার্চ) একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে একটি কফি শপে নেতানিয়াহুর দেখা মেলে। কিন্তু ওই ভিডিওকে ‘ডিপফেক’ আখ্যা দিয়েছে এআই চ্যাটবট গ্রোক।

সোমবার (১৬ মার্চ) নেতানিয়াহুর এক্স অ্যাকাউন্টে আরও একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে পাহাড়ি এলাকায় তাকে সাধারণ ইসরায়েলি নাগরিক ও সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায়। কফি শপের ভিডিওর পর নতুন এই ভিডিওটি-ও এআই দিয়ে তৈরি বলে দাবি করছে নেটিজেনদের একটি অংশ।

সোলায়মান আহমেদ নামের একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘নেতানিয়াহু হাত নাড়ানোর পর আংটি কোথায় গায়েব হয়ে গেল? এটাও কি এআই?’

জ্যাকসন হিংকেল নামের অপর এক নেটিজেন কিছুটা খোঁচার সুরে লিখেছেন, ‘হাই নেতানিয়াহু। দারুণ এক অদৃশ্য হয়ে যাওয়া আংটি। এআই দিয়ে যদি ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকেও গায়েব করে দিতে পারতেন।’

জ্যাকসন হিংকেল নামের অপর এক নেটিজেন কিছুটা খোঁচার সুরে লিখেছেন, ‘হাই নেতানিয়াহু। দারুণ এক অদৃশ্য হয়ে যাওয়া আংটি। এআই দিয়ে যদি ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকেও গায়েব করে দিতে পারতেন।’

নেটিজেনদের এই প্রশ্নের কারণ, নেতানিয়াহুর পোস্ট করা ১ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিওর ২৯ সেকেন্ডে হঠাৎ তার রিং ফিঙ্গার (অনামিকা) থেকে আংটি গায়েব হয়ে যায়। দুই সেকেন্ড পরেই আবার যথাস্থানে আংটির দেখা মেলে। কিন্তু এই হঠাৎ করে আংটির অল্প সময়ের জন্য অদৃশ্য হওয়া নিয়েই নেটিজেনরা প্রশ্ন তুলছেন।

তবে ভিডিও’র ওই অংশ নিয়ে একটি ভিন্ন ব্যাখ্যাও সামনে এসেছে। কেউ কেউ বলছেন, সেখানে আলোর কারণেই কয়েক মুহূর্ত আংটিটি ক্যামেরায় দৃশ্যমান হয়নি। আদতে পুরো সময় তার আঙুলেই ছিল আংটি। যার ফলে এই ভিডিওটি এআই নয়, বরং আসল বলেই প্রতীয়মান হচ্ছে।

তবে এই ভিডিওর সত্যতা বা এটি এআই কি না, সে বিষয়ে এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫