শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নীলফামারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা

নীলফামারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা

নীলফামারীর দক্ষিণ কিছামত দোগাছি মাদকবিরোধী কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কিছামত দোগাছি বাইপাস মসজিদ সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ। টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান।
 

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তাঁরা।
 

এছাড়াও টুপামারী ইউনিয়নের বিট অফিসার এসআই সুমন ইসলাম, ইউপি সদস্য মো. মকবুল হোসেন, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহমেদ রায়হান, মাদকবিরোধী কমিটির সদস্য শেখ প্রান্ত আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় মাদক ব্যবসার সঙ্গে জড়িত শফিজুল ইসলাম ওরফে লাঙ্গল নামে এক ব্যক্তি আর মাদক বিক্রি না করার শপথ নেন।

আরও

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সারা দেশ

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল-২০২৬ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোচ্ছে সরকার। নতুন মূল বেতন কাঠাম...

২০২৬-০৯-১২ ২০:২৭

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

সারা দেশ

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

কুড়িগ্রামে নাব্যতা সংকট কেটে গেলেও চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়নি। গত তিন মাসে নাব্যতা সংকট ও মেরামতের কারণ...

২০২৬-০৯-১২ ২০:২২

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-১২ ২০:১০

১৭ বছর পর ফেনী সদর দলিল লেখক সমিতির নির্বাচন : জহির সভাপতি, শামীম সম্পাদক

সারা দেশ

১৭ বছর পর ফেনী সদর দলিল লেখক সমিতির নির্বাচন : জহির সভাপতি, শামীম সম্পাদক

ফেনী সদর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস "দলিল লেখক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে বিপু...

২০২৬-০৯-১২ ২০:০৯