রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মসজিদের ভিতর থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

মসজিদের ভিতর থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, দু’টি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ

আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আড়াইহাজার পৌরসভার আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে তাকের ওপর অস্ত্র ও গুলিগুলো পড়ে থাকতে দেখেন মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন।

বিষয়টি নজরে আসার পর তিনি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পিস্তল, দু’টি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করে আড়াইহাজার থানায় নিয়ে যান। পরে সেগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।পুলিশ জানায়, উদ্ধার হওয়া ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্রের একটি বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি আড়াইহাজার যাচ্ছি। সেখানে গিয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে পুলিশ আরও তদন্ত করছে। এগুলো কীভাবে মসজিদের দ্বিতীয় তলায় এসে পৌঁছালো এবং এর সঙ্গে কাদের সংশ্লিষ্টতা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

আরও

নারীর অধিকার ও নিরাপত্তায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: ইসলামী আন্দোলন

সারা দেশ

নারীর অধিকার ও নিরাপত্তায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: ইসলামী আন্দোলন

বাংলাদেশে নারীদের প্রকৃত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন...

২০২৬-০৯-১৩ ২০:৫৭

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান

সারা দেশ

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল একটি গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন চীনের একদল গবেষক। দেশটির বিশেষ অর্থনৈতিক...

২০২৬-০৯-১৩ ২০:৫৪

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে এক মাসে ৫০০ সরকারি সেনা নিহত

সারা দেশ

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে এক মাসে ৫০০ সরকারি সেনা নিহত

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের সঙ্গে লড়াইয়ে গত এক মাসে ৫০০-এর বেশি সরকারি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দেড় হাজ...

২০২৬-০৯-১৩ ২০:৪৭

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

সারা দেশ

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি স্যামসাং বাংলাদেশের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেব...

২০২৬-০৯-১৩ ২০:৩৪

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি এলাকায় চিকিৎসকের সনদ ছাড়াই গবাদিপশুর চিকিৎসা দেওয়ার অভিযোগে নিশিত ঘোষ (৪৯) নামে এ...

২০২৬-০৯-১৩ ২০:২৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি

সারা দেশ

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে অভিযোগের পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে।

২০২৬-০৯-১৩ ২০:২৭