শনিবার (১২ সেপ্টেম্বর) তিনি চট্টগ্রাম রেলওয়ে ট্রেনিং একাডেমি (আরটিএ), সিজিপিওয়াই, লোকোসেড, কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ (সিসিবিএল) এবং পদ্মা অয়েল সাইডিং লাইন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় রেলওয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
সফরের শুরুতে মহাব্যবস্থাপক রেলওয়ে ট্রেনিং একাডেমি পরিদর্শন করেন। এ সময় তিনি একাডেমিক ভবন, প্রশিক্ষণ কক্ষ, ডরমেটরি ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরে বিভাগীয় প্রধানদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এরপর সিজিপিওয়াই, টার্ন টেবিল, ট্রায়াঙ্গেল লাইন, ইয়ার্ড লাইন ও লোকোসেড পরিদর্শন করেন মামুনুল ইসলাম।
লোকোসেড পরিদর্শনকালে ইঞ্জিন দ্রুত মেরামত এবং সচল রাখার ওপর গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন।
পরে সিজিপিওয়াই এলাকায় কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ (সিসিবিএল) পরিদর্শন করেন তিনি। সেখানে রেলওয়ের সঙ্গে সিসিবিএলের বিভিন্ন চুক্তি, নীতিগত সিদ্ধান্ত এবং সীমানা নির্ধারণসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
সবশেষে পদ্মা অয়েল সাইডিং লাইন পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (সিই), চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস), চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম), চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এবং পাহাড়তলীর ডিএসডব্লিউসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।