সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে মাদক মুক্ত সমাজ গড়ার আহ্বান-এমপি আতাউর রহমান বাচ্চু

নড়াইলে মাদক মুক্ত সমাজ গড়ার আহ্বান-এমপি আতাউর রহমান বাচ্চু

নড়াইলে নিজ জন্ম মাটি থেকে মাদক মুক্ত সমাজ গড়ার ডাক দল মতহীন ঐক্যের আহ্বান-এমপি আতাউর রহমান বাচ্চু।

একটি উন্নত ও সমৃদ্ধশালী সমাজ গঠনে মাদক ও সন্ত্রাস সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু। তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে প্রতিটি ঘরে ঘরে সচেতনতা তৈরি করতে হবে। হবখালী ইউনিয়নসহ পুরো নড়াইল জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসন ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে। অপরাধীদের ব্যাপারে কোনো প্রকার আপস করা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। পর্যায়ক্রমে নির্বাচনী এলাকার সকল ইউনিয়নে এ ধরনের সামাজিক প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আজ শনিবার (১৬ মে) দুপুরে নড়াইল সদর উপজেলার ২নং হবখালী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। "সন্ত্রাস ও মাদকযুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা" শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হবখালী কলেজের প্রিন্সিপাল বুলবুল আহম্মেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম টিংকু, হবখালী ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান এবং সাবেক চেয়ারম্যান বাদশা মোল্লা।

সভায় বক্তারা বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সামাজিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭