শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নবীন বিসিএস ক্যাডারদের সংবর্ধনা দিল ত্রিশাল প্রেসক্লাব

নবীন বিসিএস ক্যাডারদের সংবর্ধনা দিল ত্রিশাল প্রেসক্লাব

ময়মনসিংহের ত্রিশালে ২২ জন নবীন বিসিএস ক্যাডারকে সংবর্ধনা দিয়েছে ত্রিশাল প্রেসক্লাব। শনিবার (১৮ জুলাই) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে নবীন বিসিএস কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মস্থলে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নেও তাদের কার্যকর অবদান রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ত্রিশালকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্যে তাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এবং বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. মতিউর রহমান।

অনুষ্ঠানে সংবর্ধনাপত্র উপস্থাপন করেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ।

এ সময় সংবর্ধনা গ্রহণ করেন আবু বকর সিদ্দিক, এমদাদুল্লাহ তাফহীম, ফারাহ তাবাসসুম, মো. আবু রায়হান, রিপন মিয়া, ফারহানা জান্নাত, মোস্তাফিজুর রহমান মোরাদ, জাকিয়া সুলতানা, তানভীর হাসান খান অনিক, আবিদ আল আজিজ, মারজান চৌধুরী, হাসানুল কবির শিমুল, তানিয়া খাতুন, তানজুবা হক, হাসিবুল হাসান দুর্জয়, ইফফাত রিজওয়ান, ফয়সাল আহম্মদ, আবু নাঈম মোহাম্মদ আবদুল্লাহসহ মোট ২২ জন নবীন বিসিএস ক্যাডার।

আয়োজকরা জানান, প্রশাসনে নবীন কর্মকর্তাদের সাফল্যকে স্বীকৃতি জানানো এবং সমাজ ও রাষ্ট্রগঠনে তাদের দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ:  উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

সারা দেশ

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ: উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সারের দাবীতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্...

২০২৬-০৯-১৮ ১৭:১৯

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

সারা দেশ

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্য ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নামে এক বীরমুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটন...

২০২৬-০৯-১৮ ১৭:১৭

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

সারা দেশ

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের...

২০২৬-০৯-১৮ ১৬:৪২

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

সারা দেশ

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

ভারতের দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ একটি খোলা মাঠে ফেলে রাখার অভিযোগ উঠ...

২০২৬-০৯-১৮ ১৬:৪১

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

সারা দেশ

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে রংপুরের লংমার্চে কোনো বাধা সৃষ্টি করা হলে তা মেনে নেও...

২০২৬-০৯-১৮ ১৬:৪০

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

সারা দেশ

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের নিচে পড়ে ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা...

২০২৬-০৯-১৮ ১৬:০৯