সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারায়ণগঞ্জে উচ্ছেদ টিমের ওপর হকারদের হামলা

নারায়ণগঞ্জে উচ্ছেদ টিমের ওপর হকারদের হামলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদকারী টিমের সঙ্গে হকারদের আবারো ধ্বস্তাধস্তির ঘটনা ঘটেছে। গত কয়েক মাসের ব্যবধানে নাসিকের উচ্ছেদকারী টিমের উপর একাধিকবার হামলার ঘটনা ঘটলেও হকারদের কাছে যেন অসহায় নাসিক কর্তৃপক্ষ। এর আগেও একাধিকবার হকাররা নাসিকের উচ্ছেদেকারী টিমের উপর হামলা করলেও তারা রয়েছে বহাল তবিয়তে। বরং ৪ মাস আগে নাসিক কর্তৃপক্ষ ঢাকঢোল পিটিয়ে হকার উচ্ছেদে নামলেও এখনো শহরের ফুটপাত দখলমুক্ত করতে পারেনি।

জানা গেছে, চলতি বছরের ১৩ এপ্রিল শহরের সড়ক ও ফুটপাত দখল করে থাকা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ সময় জেলা প্রশাসন, পুলিশসহ রাজনৈতিক নেতারাও ছিলেন অভিযানে। তবে গত কয়েকদিনের ব্যবধানেই আবারও ফুটপাত দখলে নেয় হকাররা। গত ৪ মে নাসিকের হকার উচ্ছেদ অভিযানের সময় কর্মচারীদের ওপর হামলা করে ফুটপাতের হকাররা। এ সময় দুই কর্মচারীসহ অন্তত পাঁচজন আহত হন বলে অভিযোগ করেন নাসিকের উচ্ছেদ কর্মীরা। ৫ মে হকার উচ্ছেদ অভিযানে নাসিক কর্মীদের ওপর হামলায় ১০ জন হকারের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে নগর কর্তৃপক্ষ। নাসিকের আইন কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমা বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

এরপর ৮ জুন আবারো শহরে নাসিকের উচ্ছেদকারী টিমের সঙ্গে হকারদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

সর্বশেষ সোমবার (২৪ আগষ্ট) বিকালে বিবি রোডে হকার উচ্ছেদ করা হলেও সন্ধ্যার পর থেকে ফের ফুটপাত দখল করে নেয় হকাররা। এ অভিযোগে সিটি কর্পোরেশনের প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের নিদের্শে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাকির সুপার মার্কেটের সামনে হকার উচ্ছেদ অভিযান চালায়। এ সময় হকাররা সিটি কর্পোরেশনের উচ্ছেদ টিমের সাথে ধস্তাধস্তি করে বলে জানান উচ্ছেদ টিমের প্রধান সম্রাট হাসান সুজন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ টিম ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হকার দলের সভাপতি মিজানুর রহমান রনি অভিযোগ করে বলেন, গত চার মাস ধরে সিটি কর্পোরেশন উচ্ছেদ করেছে, শুধু হকার উচ্ছেদ করে নাই, চালিয়েছে স্টিমরোলার। চার মাস ধরে হকারদের বাড়িতে খাবার নেই, তারা দিশেহারা হয়ে গেছে। নাসিক কর্তৃপক্ষ যাদের থেকে পুনর্বাসনের নামে ভোটার আইডি কার্ড নিয়েছে তারা বহিরাগত। সিটি কর্পোরেশনের উচিত ছিলো, হকারদের ডেকে নিয়ে তালিকা নেয়া। রেলওয়ের অনুমতিপত্র নিয়ে আমাদের নতুন স্থানে বসানো হোক। তা না হলে পূনর্বাসনে যাবো না। প্রধানমন্ত্রীও বলেছেন হকারদের পূণবার্সন করে উচ্ছেদ চালাতে।

আরও

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

সারা দেশ

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে উপজেলার...

২০২৬-০৮-২৪ ২১:৫৪

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সারা দেশ

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চুরি, ডাকাতি, চোরাচালান, মানবপাচার, কিশোরগ্যাং, জুয়া ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক আন্দ...

২০২৬-০৮-২৪ ২১:২৭

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

সারা দেশ

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন প...

২০২৬-০৮-২৪ ২১:২৫

খুলনায় ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

সারা দেশ

খুলনায় ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

ভোক্তা-অধিকার সংরক্ষণে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা করে...

২০২৬-০৮-২৪ ২০:২৯