এ ঘটনায় সাধারণ গ্রাহকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে এক গ্রাহক ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে আসেন ব্যাংকে। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশে টেবিলে বসে জমা ভাউচার লেখার সময় চোর চক্রের এক সদস্য এসে কৌশলে টাকার ব্যাগটি কাউন্টার থেকে নিয়ে চলে যায়। গ্রাহক সেজে চোর চক্রের কয়েকজন সদস্য ব্যাংকে প্রবেশ করেছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখার প্রধান মে. শরীফুল হক জানান, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে জমার ভাউচার লিখছিলেন। টাকার দিকে নজর না রাখায় চোর চক্র কৌশলে টাকা নিয়ে ব্যাংক থেকে চলে যায়। গ্রাহকের অসাবধানতার কারণেই এই অনকাঙিক্ষত ঘটনাটি ঘটেছে। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ চোর চক্রটিকে শনাক্তের চেষ্টা করছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনা জানার পর আমাদের পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়েছেন এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কাজ করছে।