সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ ও ভিআইপি রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ৪০ জনের মধ্যে ১৫ জন শিশু, দুজন নারী এবং ২৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন।

আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। আর প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টে পাঠানোর কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের উপস্থিতি দীর্ঘদিনের সমস্যা। তাদের কারণে দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা নিরসনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবারের অভিযান পরিচালনা করা হয়।

নিয়াজ মেহেদী আরও জানান, গত কয়েকদিনে ধারাবাহিক অভিযান চালিয়ে প্রায় ২৮৮ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করা হয়েছে। সোমবারের ৪০ জনসহ এ সংখ্যা দাঁড়িয়েছে ৩২৮ জনে।

তিনি বলেন, আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিমানবন্দর এলাকার যাত্রীদের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও

বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জেলা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যের চে...

২০২৬-০৮-২৪ ২১:৫৯

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

সারা দেশ

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে উপজেলার...

২০২৬-০৮-২৪ ২১:৫৪

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সারা দেশ

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চুরি, ডাকাতি, চোরাচালান, মানবপাচার, কিশোরগ্যাং, জুয়া ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক আন্দ...

২০২৬-০৮-২৪ ২১:২৭

খুলনায় ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

সারা দেশ

খুলনায় ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

ভোক্তা-অধিকার সংরক্ষণে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা করে...

২০২৬-০৮-২৪ ২০:২৯