সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জেলা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সার ডিলারকে জরিমানা করেছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাগিচারহাট বাজারে এই অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।

অভিযানে মেসার্স হাসনাত কর্পোরেশনের নামক বিসিআইসি সার ডিলার মোঃ আবু ইউসুফকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যবসায়ী যাতে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারেন, সেজন্য প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষকরা প্রশাসনের এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা-কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখার।

অভিযানে আনসার সদস্য ও চন্দনাইশ থানার একদল পুলিশ সহায়তা করে।

আরও

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

সারা দেশ

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে উপজেলার...

২০২৬-০৮-২৪ ২১:৫৪

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সারা দেশ

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চুরি, ডাকাতি, চোরাচালান, মানবপাচার, কিশোরগ্যাং, জুয়া ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক আন্দ...

২০২৬-০৮-২৪ ২১:২৭

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

সারা দেশ

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন প...

২০২৬-০৮-২৪ ২১:২৫

খুলনায় ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

সারা দেশ

খুলনায় ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

ভোক্তা-অধিকার সংরক্ষণে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা করে...

২০২৬-০৮-২৪ ২০:২৯