এর জের ধরে তার পরের দিন, ২২ আগস্ট (শনিবার) মসজিদ প্রাঙ্গণে 'তৌহিদী জনতা'র ব্যানারে একদল লোক একত্রিত হয়ে ইমামের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও বিভিন্ন অভিযোগ এনে তার অপসারণের দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে। মিলাদ-কিয়াম করার কারণে ইমামের বিরুদ্ধে এই ধরণের অবস্থান ও কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে "আশেকে মুস্তফা (স.) মৌলভীবাজার"-এর ব্যানারে এবং সাধারণ ধর্মপ্রাণ সুন্নি জনতার উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাল্টা মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।
সুন্নি আলেম সমাজ ও নেতৃবৃন্দের মতে, মডেল মসজিদ কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। সেখানে রাসুলুল্লাহ (সাঃ)-এর প্রতি ভালোবাসা প্রকাশের বৈধ আমল হিসেবে মিলাদ ও কিয়াম হওয়া অত্যন্ত স্বাভাবিক এবং শরিয়তসম্মত বিষয়। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় সৌহার্দ্য বিনষ্ট করার উদ্দেশ্যে আলেমদের বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মুসল্লিরা মডেল মসজিদে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিময় পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসকের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।