বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা, লাশ গুম: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা, লাশ গুম: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

ময়মনসিংহে স্বামী শফিকুল ইসলাম সফুকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের দায়ে তার দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে ময়মনসিংহ নগরের আকুয়া মোড়লপাড়া এলাকায় স্বামী শফিকুল ইসলাম সফুকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুম করার অভিযোগ ওঠে তার দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতির বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পরে মামলাটি আদালতে গড়ালে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আফরোজা শেখ ইতির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে পেনাল কোডের ৩০২ ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আরও

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দরের স্বপ্নে নতুন গতি

সারা দেশ

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দরের স্বপ্নে নতুন গতি

উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও আঞ্চলিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়া বিমানবন্দরকে ঘিরে শুরু হয়েছে উচ্...

২০২৬-০৭-২৯ ১৭:২৯

নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য

সারা দেশ

নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য

জাতীয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা 'নতুন কুঁড়ি স্পোর্টস এর জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় উজ্জ্বল সাফল্য অর্জন করেছে ঝিনাইদ...

২০২৬-০৭-২৯ ১৭:২৮

পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, অভিযুক্ত পলাতক

সারা দেশ

পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, অভিযুক্ত পলাতক

পটুয়াখালীর এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে সদর উপজেলা যুব জামায়াতের সভাপ...

২০২৬-০৭-২৯ ১৫:৫৫

ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধির লালসা, ফ্যামিলি কার্ডের নামে কিশোরীকে ধর্ষণ চেষ্টা

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধির লালসা, ফ্যামিলি কার্ডের নামে কিশোরীকে ধর্ষণ চেষ্টা

ঠাকুরগাঁও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ঢুকে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে...

২০২৬-০৭-২৯ ১৫:৫৩

মেহেরপুরের গাংনীতে স্বাস্থ্য বিভাগের অভিযানে প্রাইভেট হাসপাতাল বন্ধ ঘোষণা

সারা দেশ

মেহেরপুরের গাংনীতে স্বাস্থ্য বিভাগের অভিযানে প্রাইভেট হাসপাতাল বন্ধ ঘোষণা

মেহেরপুরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে মেহেরপুর স্বাস্থ্য বিভাগ। অভিযানে অনিয়ম ও সনদ না থাকায় গ...

২০২৬-০৭-২৯ ১৫:৫২

গাইবান্ধায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'জনের মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'জনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে গোলাম মাওলা (৩২) ও আজিম উদ্দিন (৫২) নামের দুই ব্যক্তির মৃ...

২০২৬-০৭-২৯ ১৫:৫১