শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ময়মনসিংহে হত্যাচেষ্টা মামলায় গেজেটভুক্ত জুলাইযোদ্ধা গ্রেপ্তার

ময়মনসিংহে হত্যাচেষ্টা মামলায় গেজেটভুক্ত জুলাইযোদ্ধা গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাটে হত্যাচেষ্টা মামলায় গেজেটভুক্ত ‘সি’ ক্যাটাগরির জুলাইযোদ্ধা ওয়াসেল আহমেদ আজহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সোমবার (২৭ জুলাই) তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়েছে। ফেসবুকে ইয়াবা সেবনের ছবি ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৬ জুলাই) রাতে হালুয়াঘাট উপজেলার ধুরাইল গ্রামে অভিযান চালিয়ে ওয়াসেল আহমেদ আজহারকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের কাওলারা গ্রামের মৃত সমর আলীর ছেলে মো. লিটন মিয়ার ইয়াবা সেবনের একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিটি উত্তর ধুরাইল এলাকার মৃত আবু আসাদের ছেলে মো. এমদাদুল হক মুকুল ছড়িয়েছেন—এমন সন্দেহে তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে প্রতিপক্ষ। একপর্যায়ে তাকে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই রাত সাড়ে ১২টার দিকে ধুরাইল বাজারের একটি দোকানে ফুটবল খেলা দেখতে গেলে মুকুলের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত মুকুলের ছোট ভাই মো. রোকন মিয়া বাদী হয়ে হালুয়াঘাট থানায় হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ওই মামলায় ওয়াসেল আহমেদ আজহার এজাহারনামীয় আসামি।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ওয়াসেল আহমেদ আজহারকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।’

আরও

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ:  উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

সারা দেশ

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ: উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সারের দাবীতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্...

২০২৬-০৯-১৮ ১৭:১৯

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

সারা দেশ

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্য ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নামে এক বীরমুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটন...

২০২৬-০৯-১৮ ১৭:১৭

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

সারা দেশ

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের...

২০২৬-০৯-১৮ ১৬:৪২

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

সারা দেশ

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

ভারতের দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ একটি খোলা মাঠে ফেলে রাখার অভিযোগ উঠ...

২০২৬-০৯-১৮ ১৬:৪১

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

সারা দেশ

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে রংপুরের লংমার্চে কোনো বাধা সৃষ্টি করা হলে তা মেনে নেও...

২০২৬-০৯-১৮ ১৬:৪০

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

সারা দেশ

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের নিচে পড়ে ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা...

২০২৬-০৯-১৮ ১৬:০৯