সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মোকামতলার উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনায় প্রতিমন্ত্রী

মোকামতলার উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনায় প্রতিমন্ত্রী

বগুড়া জেলার অর্ন্তগত নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও পরিকল্পিতভাবে এগিয়ে নিতে অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রবিবার (৩১ মে) মোকামতলা উপজেলার অস্থায়ী কার্যালয় (সাসেক ভবন) পরিদর্শনকালে তিনি কার্যালয়ের স্থান, অবকাঠামোগত সুবিধা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের একপর্যায়ে প্রতিমন্ত্রী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা এবং প্রস্তাবিত শিশু পার্কের নকশা ও সম্ভাব্য বাস্তবায়ন পরিকল্পনা পর্যালোচনা করেন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সম্ভাব্য স্থান নির্বাচন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।সংশ্লিষ্টরা জানান, নবগঠিত উপজেলার প্রশাসনিক কাঠামোকে কার্যকর ও জনবান্ধব করতে শুরু থেকেই পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। প্রতিমন্ত্রীর এই পরিদর্শন সেই উদ্যোগকে আরও বেগবান করবে বলে তারা মনে করছেন। 

পরিদর্শনকালে মোকামতলা উপজেলার শীর্ষস্থানীয় নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ও সুপরিকল্পিত উপজেলা হিসেবে মোকামতলাকে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়দের মতে, প্রশাসনিক অবকাঠামো, জনসেবা ও বিনোদন সুবিধাকে সমন্বয় করে মোকামতলার উন্নয়নের যে রূপরেখা প্রণয়ন করা হচ্ছে, তা বাস্তবায়িত হলে এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭