শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মহিপুরে ১৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মহিপুরে ১৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীর মহিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৭৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে।‎‎পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে মহিপুর থানার একটি বিশেষ দল মহিপুর মৎস্যবন্দরের সুগন্ধা মার্কেটে অভিযান পরিচালনা করে। এ সময় শামসুল হকের ফিডার (মেশিনারিজ) দোকানে অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।‎‎অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মহিপুরের ২ নম্বর ওয়ার্ডের পুরান মহিপুর এলাকার মৃত হান্নান বিশ্বাসের ছেলে মো. শামসুল হক বিশ্বাস (৩৫) এবং মৃত হামিদ হাওলাদারের ছেলে মো. ছিদ্দিক হাওলাদার ওরফে ছিদ্দিক মাঝি (৪০)।‎‎পুলিশ জানায়, অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও একজন পালিয়ে যায়।‎এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ পলাতক আসামির বিরুদ্ধে মহিপুর থানায় ২৫ সেপ্টেম্বর মামলা করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় রুজু করা হয়েছে।‎‎মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার জানিয়েছে,মহিপুর থানা এলাকায় এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।‎‎আবদুল্লাহ মানিক

আরও

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারা দেশ

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক বিএনপি পরিবার। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্...

২০২৬-০৯-২৬ ১৪:৩০

সোনারগাঁয়ে ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের লাশ উদ্ধার, বাবা নিখোঁজ

সারা দেশ

সোনারগাঁয়ে ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের লাশ উদ্ধার, বাবা নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়...

২০২৬-০৯-২৬ ১৪:২৯

হরিণাকুন্ডুতে পরিত্যক্ত ওয়ান শুটারগান ও দুই কার্তুজ উদ্ধার

সারা দেশ

হরিণাকুন্ডুতে পরিত্যক্ত ওয়ান শুটারগান ও দুই কার্তুজ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান ও দুইটি লিডবল কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৬ ঝ...

২০২৬-০৯-২৬ ১৪:২৮

ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল উদ্ধার

সারা দেশ

ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল উদ্ধার

ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। শনিবার সকালে ক...

২০২৬-০৯-২৬ ১৪:২৭

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে ৯ মাসে ভর্তি ৯০১, মৃত্যু ১৩

সারা দেশ

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে ৯ মাসে ভর্তি ৯০১, মৃত্যু ১৩

চলতি বছরের (২০২৬ সাল) ৯ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯০১ জন রোগী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ...

২০২৬-০৯-২৬ ১৩:৩২