স্থানীয় ফল ব্যবসায়ী নিশান হোসেন জানায়, প্রতিদিনের মত শনিবার সকালে পুরাতন ডিসি কোর্টের সামনের অস্থায়ী ফলের দোকান খুলছিলে ব্যবসা করেন তিনি। দোকান খোলার সময় তিনি সেখানে ব্যাগের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ্য দুটি বস্তু দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার এস আই সুশান্ত কর্মকার জানান , ককটেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। নাশকতা সৃষ্টির উদ্দেশ্য কে বা কারা এগুলো রেখে গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।