শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় আইডিয়াল স্টুডেন্টস্ কেয়ার স্কুল প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন লিয়া এন্টারপ্রাইজ'র ডিরেক্টর ও চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল।
অনুষ্ঠানে বজরা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইলিয়াস সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন লিয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান লালমিয়া, প্রতিষ্ঠানের পরিচালক আবুল হাসান রানা, সহকারি পরিচালক আল মামুন, প্রধান শিক্ষক নাসরিন আক্তার লাইজু, সিনিয়র শিক্ষক আলাউদ্দিন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ১৯জন মেধাবী শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।