সারা দেশ
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ জলদস্যুদের হামলার শিকার হয়েছে ‘এফবি মিম’ নামের একটি মাছ ধরার ট্রলার। এ সময় জলদস্যুদের বেধড়ক মারধরে ট্রলারের মাঝি আইউব আলীসহ ১২ জন জেলে আহত হয়েছেন। পাশাপাশি ট্রলারে থাকা লক্ষাধিক টাকার মাছ, জাল, জ্বালানি তেল ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দস্যুরা।
২০২৬-০৮-০৫ ২১:০১
সারা দেশ
গত কয়েক দিনের টানা বর্ষণে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টিপাতে নিম্নাঞ্চল, গ্রামীণ সড়ক ও বাজারের বিভিন্ন স্থান জলাবদ্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন উপকূলের মানুষ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারছেন না অনেকেই। কৃষি, মৎস্য, ব্যবসা-বাণিজ্য ও দিনমজুরদের কর্মজীবনেও এর নেতিবাচক প্রভাব পড়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, একটানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে গেছে। অনেক কাঁচা ও আংশিক পাকা সড়ক কর্দমাক্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের দুর্ভোগ বেড়েছে।টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কাজ না থাকায় অনেকেই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে যেতে না পারায় জেলেদের আয়ও কমে গেছে।এদিকে, বৃষ্টির পানিতে বিভিন্ন এলাকার আমন বীজতলা ও সবজি ক্ষেতের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। পানি দ্রুত নেমে না গেলে কৃষিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বলে তাদের আশঙ্কা।স্থানীয় বাসিন্দারা জানান, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে উপকূলীয় এলাকায় আরও কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং নদী ও সাগরে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
২০২৬-০৭-১০ ১৮:০০
সারা দেশ
।
২০২৬-০৬-২৮ ১২:৫১
সারা দেশ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানী এলাকায় গলায় ফাঁস দিয়ে আশা মনি (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
২০২৬-০৬-২৬ ২৩:১৫
সারা দেশ
পটুয়াখালীর মহিপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি প্রবাসী পরিবারের পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, চাঁদাবাজি, হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী পরিবারের সদস্যরা।
২০২৬-০৬-২৫ ২২:২৭
সারা দেশ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১১ নম্বর ডালবুগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে জেলেদের সরকারি সহায়তার চাল বঞ্চিত করা এবং প্রতিবাদ করলে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কয়েকজন জেলে ও তাদের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেছেন।
২০২৬-০৬-১৭ ২০:৩৪