শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কলাপাড়ায় জেলেদের সরকারি সহায়তার চাল বিতরনে অনিয়মের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

কলাপাড়ায় জেলেদের সরকারি সহায়তার চাল বিতরনে অনিয়মের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১১ নম্বর ডালবুগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে জেলেদের সরকারি সহায়তার চাল বঞ্চিত করা এবং প্রতিবাদ করলে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কয়েকজন জেলে ও তাদের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেছেন।

‎‎ভুক্তভোগী জেলে আবুল বশার বলেন, তিনি একজন তালিকাভুক্ত কার্ডধারী জেলে। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় মানবেতর জীবনযাপন করছেন। সরকারি সহায়তার চাল পাওয়ার কথা থাকলেও তিনি তা পাচ্ছেন না। এ বিষয়ে মেম্বারের কাছে গেলে নানা ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

‎অভিযুক্ত ইউপি সদস্য বাবুল গাজীর ছোট ভাইও অভিযোগ করে বলেন, তিনি নিজেও একজন জেলে হলেও কার্ড থাকা সত্ত্বেও কোনো সরকারি সহায়তা পান না। চালের জন্য গেলে তাকে জানানো হয়, তার নাম তালিকায় নেই।

‎একই গ্রামের আরেক জেলে মোঃ শাহ আলম খান বলেন, তাদের পরিবারে চারজন জেলে থাকলেও কেউ সরকারি চাল পান না। তিনি অভিযোগ করেন, ২০২২ সালে জেলে কার্ড করে দেওয়ার কথা বলে তার ছেলের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা নেওয়া হলেও এখনো কার্ড করে দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

‎সরেজমিনে গিয়ে স্থানীয় আরও কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

‎ ভুক্তভোগী সাফিয়া বেগম বলেন, ছোট একটি দোকান পরিচালনার পাশাপাশি রাতে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তিনি। তার স্বামীর জেলে কার্ড থাকা সত্ত্বেও সরকারি সহায়তা পান না। সহায়তার জন্য গেলে দুর্ব্যবহার করে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। অনিয়মের বিষয়ে কথা বললে পরবর্তীতে হুমকির আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

‎অন্য ভুক্তভোগীরা অভিযোগ করেন, সরকারি সহায়তা পেতে হলে অর্থ লেনদেন করতে হয় এবং অনিয়মের প্রতিবাদ করলে মারধরসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়।

‎তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য বাবুল গাজী বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি চক্র পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

‎ অর্থ লেনদেনের অভিযোগও তিনি অস্বীকার করেন। তিনি বলেন, কেউ প্রমাণ দিতে পারলে তিনি জরিমানা দিতে প্রস্তুত।

‎এ বিষয়ে ১১ নম্বর ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল উল্লাহ জিহাদীর কাছে জানতে চাইলে তিনি বলেন, একজন অসহায় নারী এ বিষয়ে আমার কাছে এসেছিলেন। তবে অন্য কোনো জেলে সরাসরি অভিযোগ করেননি। ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎জেলেদের জন্য সরকারি সহায়তার চাল বিতরণ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, যখন শতভাগ জেলের জন্য বরাদ্দ আসে, তখন সবাই সহায়তা পায়। আর বরাদ্দ কম এলে প্রকৃত জেলেদের মধ্যেই তা বিতরণ করা হয়।

‎এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীরা বলেন, প্রকৃত জেলেদের মাঝে সরকারি সহায়তা সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে হবে এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও

সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে শাহ ইমরান সাজু ভারাপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন বলে অভিযোগ উঠেছে

সারা দেশ

সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে শাহ ইমরান সাজু ভারাপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন বলে অভিযোগ উঠেছে

মৌলভীবাজার সদর উপজেলার ২ নম্বর মনুরমুখ ইউনিয়ন পরিষদের একজন সাধারণ সদস্য ও একজন নারী সদস্য মাসিক সভার হাজিরা খাতায় স্বাক্...

২০২৬-০৯-২৬ ১৪:৩৩

জীবননগরে অবৈধ মজুদ ৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ

সারা দেশ

জীবননগরে অবৈধ মজুদ ৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ

চুয়াডাঙ্গার জীবননগরে গত দুইদিন পৃথক অভিযান চালিয়ে উচ্চমূল্যে বিক্রির জন্য অবৈধভাবে মজুদ রাখা ৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ...

২০২৬-০৯-২৬ ১৪:৩১

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারা দেশ

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক বিএনপি পরিবার। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্...

২০২৬-০৯-২৬ ১৪:৩০

সোনারগাঁয়ে ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের লাশ উদ্ধার, বাবা নিখোঁজ

সারা দেশ

সোনারগাঁয়ে ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের লাশ উদ্ধার, বাবা নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়...

২০২৬-০৯-২৬ ১৪:২৯

হরিণাকুন্ডুতে পরিত্যক্ত ওয়ান শুটারগান ও দুই কার্তুজ উদ্ধার

সারা দেশ

হরিণাকুন্ডুতে পরিত্যক্ত ওয়ান শুটারগান ও দুই কার্তুজ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান ও দুইটি লিডবল কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৬ ঝ...

২০২৬-০৯-২৬ ১৪:২৮

ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল উদ্ধার

সারা দেশ

ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল উদ্ধার

ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। শনিবার সকালে ক...

২০২৬-০৯-২৬ ১৪:২৭