রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মহেশপুরে ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

মহেশপুরে ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে ব্রিজের নিরাপত্তাবেষ্টনী (গার্ডারওয়াল) না থাকায় বাইসাইকেলসহ নিচে পড়ে আবুল হোসেন (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভবনগর এলাকার ভাওনের খালের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবুল হোসেন মহেশপুর উপজেলার স্বরূপপুর পশ্চিমপাড়া গ্রামের বাহার উদ্দীনের ছেলে।

স্থানীয় যুবক নাজমুল হোসেন জানান, বৃদ্ধ আবুল হোসেনের নেশা ছিল বিলে মাছ ধরা। প্রতিদিনের মতো রোববার সকাল ১০টার দিকে তিনি ভবনগর বাজার থেকে চা পান করে বাইসাইকেলে চড়ে বিলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভবনগর ভাওনের খালের ব্রিজে উঠতেই নিরাপত্তাবেষ্টনী না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলসহ সরাসরি নিচে পড়ে যান। ব্রিজের নিচে থাকা মাছ ধরার বাঁশের বেড়া বা খাঁচার ওপর সজোড়ে গিয়ে পড়লে মাথায় আঘাত পান তিনি। আঘাতের তীব্রতায় পানির মধ্যেই তার মৃত্যু হয়।

দুপুর ১২টার দিকে পথচারীরা ব্রিজের নিচে লাশ ও বাইসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃদ্ধ আবুল হোসেনের মাছ ধরার নেশা ছিল। ধারণা করা হচ্ছে, তিনি মাছ ধরতে অথবা খালের পানিতে মাছের উপস্থিতি দেখতে গিয়ে ব্রিজের ওপর থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান। নিচে থাকা বাঁশের বেড়ার সাথে প্রচণ্ড আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।”

এদিকে স্থানীয় বাসিন্দার আব্দুর রহমান ক্ষোভ প্রকাশ করে জানান, অরক্ষিত ও গার্ডারওয়ালহীন এই ব্রিজে চলাচলের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই চরম ঝুঁকি ছিল। দ্রুত এখানে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ করা না হলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

আরও

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

সারা দেশ

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

শেখ হাসিনার ১৭ বছর শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে তার লালিত পুলিশ বাহিনী। বাংলাদেশের প্রতিটি জেলায় ফে...

২০২৬-০৯-১৩ ১৮:১০

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মা...

২০২৬-০৯-১৩ ১৮:০৯

লালমনিরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

লালমনিরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জে...

২০২৬-০৯-১৩ ১৭:১৫

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ২৪ মাসের শিশুর মৃত্যু

সারা দেশ

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ২৪ মাসের শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আরিশা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজে...

২০২৬-০৯-১৩ ১৭:১৩

চুয়াডাঙ্গায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক

সারা দেশ

চুয়াডাঙ্গায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক

চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মোছা. হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু...

২০২৬-০৯-১৩ ১৭:০৮

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

সারা দেশ

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি ফ...

২০২৬-০৯-১৩ ১৬:৩৭