সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় আটকে ৬ জন

মেহেরপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় আটকে ৬ জন

মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ভারত থেকে ছয়জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি।

শনিবার (৬ জুন) ভোরে তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫ এস আন্তর্জাতিক পিলারের কাছে ঘটনাটি ঘটে। এরপর সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়। বর্তমানে ওই ছয়জন বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সীমান্তের ১৪০/৫ এস আন্তর্জাতিক পিলারের নিকটবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া সীমান্ত এলাকা দিয়ে ছয়জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা সীমান্ত পাহারায় থাকায় তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুললে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। ওই ছয়জনের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী, একজন বৃদ্ধ ও একজন শিশু রয়েছে বলে জানা গেছে। প্রতিরোধের মুখে তারা কাঁটাতারের বেড়ার কাছে ফিরে গেলেও বিএসএফ তাদের পুনরায় ভারতের ভেতরে ঢুকতে দেয়নি। ফলে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিএসএফ কাঁটাতারের বেড়ার একটি অংশ খুলে দিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তারা হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা বাধা দেয়।

বর্তমানে সীমান্তের ওপারে বিএসএফ এবং এপারে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীরা অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি হ্যান্ড মাইকের মাধ্যমে ঘোষণা দিয়ে পুশ ইন প্রতিরোধ করছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার জন্য বিএসএফকে বারবার আহ্বান জানাচ্ছে।

এ ছাড়া, বিষয়টির সমাধানে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে পত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

তেঁতুলবাড়ীয়া বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান বলেন, পুশ ইনকৃতদের ফিরিয়ে নেওয়ার জন্য বিএসএফকে হ্যান্ড মাইকের মাধ্যমে আহ্বান জানানো হচ্ছে। অবৈধ কোনো অনুপ্রবেশ কিংবা পুশ ইন বাংলাদেশ মেনে নেবে না। সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭