মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ উদ্যোগ নিয়েছে হোয়াইট হাউস। এবার দেশটির পাসপোর্টে যুক্ত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, আগামী জুলাইয়ে স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সীমিত সংখ্যক এই পাসপোর্ট প্রকাশ করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফক্স নিউজ প্রথম এই খবরটি সামনে আনে। পরবর্তীতে বিবিসিকে এক প্রশাসনিক কর্মকর্তা নিশ্চিত করেন, নতুন নকশার এই পাসপোর্ট যেকোনও মার্কিন নাগরিক আবেদন করলে পাওয়া যাবে, তবে তা নির্দিষ্ট সময় ও সরবরাহ থাকা পর্যন্তই দেওয়া হবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত নকশায় দেখা গেছে, স্বাধীনতার ঘোষণাপত্রের লেখার মধ্যে মার্কিন পতাকার সঙ্গে ট্রাম্পের প্রতিকৃতি এবং তার স্বাক্ষর সোনালি রঙে যুক্ত করা হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সাধারণ পাসপোর্টে দেশটির ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেমন—চাঁদে অবতরণ কিংবা স্ট্যাচু অফ লিবার্টির মতো প্রতীকগুলো চিত্রিত থাকে। তবে এই বিশেষ সংস্করণের পাসপোর্টে সরাসরি প্রেসিডেন্টের ছবি যুক্ত করা হচ্ছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র বিবিসিকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই নতুন দেশপ্রেমমূলক পাসপোর্ট ডিজাইন আমেরিকার ২৫০তম জন্মদিন উদযাপনের একটি চমৎকার উপায়। ট্রাম্পের নেতৃত্বে জাতীয় গর্ব এবং দেশপ্রেম পুনরুদ্ধারের যে প্রচেষ্টা চলছে, এটি তারই অংশ।

এই বিশেষ পাসপোর্টটি পেতে হলে আবেদনকারীকে অবশ্যই ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে যোগাযোগ করতে হবে। তবে সাধারণ নাগরিকরা চাইলে এই বিশেষ সংস্করণের বদলে সাধারণ পাসপোর্ট বেছে নেওয়ার সুযোগ পাবেন কি না, তা এখনও স্পষ্ট করা হয়নি।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫