রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মালয়েশিয়ায় খুন হওয়া সেই যুবকের লাশ ফিরল দেশে, বাড়িতে শোকের মাতম

মালয়েশিয়ায় খুন হওয়া সেই যুবকের লাশ ফিরল দেশে, বাড়িতে শোকের মাতম

মালয়েশিয়ায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহের কালীগঞ্জের প্রবাসী যুবক নজরুল ইসলামের (৩২) লাশ নিজ গ্রামের বাড়িতে ফিরেছে। শনিবার (২ মে) ভোরে ঝিনাইদহের কালীগঞ্জের গোবরডাঙ্গা গ্রামে লাশ এসে পৌছায়। প্রবাসে হত্যাকাণ্ডের শিকার হওয়ার ১৮ দিন পর ওই লাশ নিজ গ্রামে ফিরেছে। এঘটনায় গ্রাম জুড়ে চলছে শোকের মাতম।

আজ শনিবার (২ এপ্রিল) সকাল ১০ টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ পৌঁছে। এরপর আইনি প্রক্রিয়া শেষ রাত ৪ টার দিকে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ সময় লাশ দাফনের জন্য বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নজরুলের মায়ের নামে ৩৫ হাজার টাকার একটি চেক দেয়া হয়।

নিহতের স্বজনরা জানায়, মালয়েশিয়ায় ব্যবসায়িক বিরোধের জেরে নজরুল ইসলামকে (৩২) কুপিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। একই ঘটনায় কোহিনুর বেগম নামে তার এক বাংলাদেশিও হত্যা করা হয়। নিহত নজরুলের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে। গত ১৪ এপ্রিল দিবাগত রাতে মালয়েশিয়ায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ২০১৮ সালে উন্নত জীবনের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। এই হত্যাকাণ্ডের খবরে ও লাশ গ্রামে পৌছানোর পরে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

পারিবারিক সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় একটি সমন্বিত খামার গড়ে তুলেছিলেন নজরুল ইসলাম। সেখানে গরু, ছাগল, হাঁস-মুরগির পাশাপাশি বিভিন্ন পোষা প্রাণী লালন-পালন করতেন তিনি। তার এই ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে স্থানীয় অংশীদাররা তাকে হত্যার পরিকল্পনা করে।

নজরুল ইসলামের ভাই জহির উদ্দিন বলেন, ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নজরুলের বিরোধ চলছিল এবং তাকে এর আগেও কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছিল। সবকিছু গুছিয়ে খুব শিগগির স্থায়ীভাবে দেশে ফেরার কথা ছিল নজরুলের। কিন্তু তার আগেই আমার ভাইকে হত্যা করা হয়েছে।

নিহতের ভাগনি সাদিয়া ইসলাম মীম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মামা বলেছিলেন সব বিক্রি করে দ্রুতই দেশে ফিরবেন। আমার মামা দেশে ফিরেছেন ঠিকই, কিন্তু তার দেহ নিথর। আমরা এই ভার কিভাবে বহন করব?

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ঘটনাটি বিদেশে হওয়ায় আমাদের কাছে সরাসরি কোনো তথ্য নেই। নিহত নজরুলের বাবা মোতালেব হোসেন ছেলের হত্যাকারীদের বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দফতর কাজ করবে। আমরা কোনো অভিযোগ পাইনি।

আরও

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

সারা দেশ

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

শেখ হাসিনার ১৭ বছর শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে তার লালিত পুলিশ বাহিনী। বাংলাদেশের প্রতিটি জেলায় ফে...

২০২৬-০৯-১৩ ১৮:১০

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মা...

২০২৬-০৯-১৩ ১৮:০৯

লালমনিরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

লালমনিরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জে...

২০২৬-০৯-১৩ ১৭:১৫

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ২৪ মাসের শিশুর মৃত্যু

সারা দেশ

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ২৪ মাসের শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আরিশা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজে...

২০২৬-০৯-১৩ ১৭:১৩

চুয়াডাঙ্গায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক

সারা দেশ

চুয়াডাঙ্গায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক

চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মোছা. হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু...

২০২৬-০৯-১৩ ১৭:০৮

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

সারা দেশ

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি ফ...

২০২৬-০৯-১৩ ১৬:৩৭