বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাদারীপুরে পিকাপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

মাদারীপুরে পিকাপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

মাদারীপুরে পিকাপ ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ ইজিবাইক যাত্রী। বৃহস্পতিবার সকালে রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাতিকান্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কবিরাজপুর থেকে টেকেরহাট আসছিল ইজিবাইকটি। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি পিকাপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক শামীম মুন্সীকে মৃত ঘোষণা করেন এবং অপর আহত ৩ জনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত শামীম মুন্সী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সীর ছেলে। এ ঘটনায় পিকাপটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম।

আরও

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত

সারা দেশ

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৯) নামে এক পৌর কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ...

২০২৬-১০-০১ ১৪:১১

দলিল টেম্পারিং করে বাড়তি জমি হাতানোর চেষ্টা, নতুন ভূমি আইনে মামলা

সারা দেশ

দলিল টেম্পারিং করে বাড়তি জমি হাতানোর চেষ্টা, নতুন ভূমি আইনে মামলা

শরীয়তপুরের ডামুড্যায় দলিল টেম্পারিং করে প্রকৃত জমির চেয়ে বেশি জমি নামজারির চেষ্টার অভিযোগে জুলহাস উদ্দিন গাছা নামে এক ব্...

২০২৬-১০-০১ ১৪:১০

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, আহত-২, হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনতাই

সারা দেশ

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, আহত-২, হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনতাই

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জান...

২০২৬-১০-০১ ১৪:০৯

তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে ইউজিসির সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময়

সারা দেশ

তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে ইউজিসির সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময়

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষা চালু ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে উপাচার্যদ...

২০২৬-০৯-৩০ ১৭:৪৮

গাইবান্ধায় অবৈধভাবে আমদানি করা ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

সারা দেশ

গাইবান্ধায় অবৈধভাবে আমদানি করা ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

গাইবান্ধায় অবৈধভাবে ইউরিয়া সার আমদানি ও মজুত করে বিক্রির অভিযোগে সানোয়ার মুন্সি নামক এক ব্যবসায়ীর ১৫০ বস্তা ইউরিয়া...

২০২৬-০৯-৩০ ১৭:৩২