মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

কম্বোডিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ

কম্বোডিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ

কম্বোডিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য দেশে ফেরার বিশেষ সুযোগ দিয়েছে দেশটির সরকার। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই নমনীয়তা বহাল থাকবে। এরপর থেকে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে কম্বোডিয়ান কর্তৃপক্ষ।

সম্প্রতি বাংলাদেশ দূতাবাস, ব্যাংককের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত অনলাইন স্ক্যাম সেন্টারে কর্মরত ব্যক্তি এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্যই এই সুযোগ দেওয়া হয়েছে। ৩০ এপ্রিলের পর দেশটির প্রচলিত আইন অনুযায়ী, অনিয়মিত অবস্থানকারীদের জেল-জরিমানা ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনিয়মিত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে। বিশেষ করে ওভারস্টে জরিমানা মওকুফ এবং ট্রাভেল পাস প্রদানের মাধ্যমে তারা সহায়তা দিচ্ছে। গত ৪ ও ৫ এপ্রিল নমপেনে এক কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে ইতোমধ্যে শতাধিক ব্যক্তিকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে।

তবে দূতাবাসের পর্যবেক্ষণে এসেছে, কিছু ব্যক্তি ট্রাভেল পাস পাওয়ার পরেও অসাধু ব্যক্তিদের পরামর্শে দেশে না ফিরে কম্বোডিয়ায় লুকিয়ে থাকছেন অথবা পার্শ্ববর্তী দেশগুলোতে অনুপ্রবেশের চেষ্টা করছেন। দূতাবাস সতর্ক করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড তাদের পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে এবং শাস্তির আশঙ্কা বাড়াচ্ছে।

অনিয়মিত বাংলাদেশিদের অতি দ্রুত দূতাবাস বরাবর আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনের নিয়মগুলো হলো- ইমেইল: [email protected] অথবা [email protected] ঠিকানায় ইমেইল পাঠাতে হবে। এছাড়া হার্ডকপিতেও সরাসরি আবেদন করা যাবে।

প্রয়োজনীয় নথিপত্র: ট্রাভেল পাসের জন্য পাসপোর্টের কপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি ও বর্তমান অবস্থানের ঠিকানা জমা দিতে হবে।

জরিমানা মওকুফ: জরিমানা মওকুফের আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসার কপি অবশ্যই সংযুক্ত করতে হবে।

যেকোনো ধরনের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত দেশে ফেরার উদ্যোগ নেওয়ার জন্য দূতাবাস থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫