সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কক্সবাজারে তিনটি কামানের গোলা নিষ্ক্রিয় করল সিটিটিসি

কক্সবাজারে তিনটি কামানের গোলা নিষ্ক্রিয় করল সিটিটিসি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় উদ্ধার হওয়া তিনটি কামানের গোলা নিরাপদে নিষ্ক্রিয় করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা ৯ নম্বর ওয়ার্ডের বড়বিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দলটি। পরিদর্শক মোসাদ্দেক কায়সারের নেতৃত্বে বিশেষ প্রযুক্তি ও নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে গোলাগুলো ধ্বংস করা হয়। অভিযান চলাকালে এলাকাজুড়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

পুলিশ জানায়, গত ১৮ মে রাত সাড়ে ১১টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমনগর এলাকায় ভাঙারি ব্যবসায়ী মো. নুরুল আজিমের বাড়িতে কামানের গোলাসদৃশ তিনটি বস্তু পাওয়া যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো জব্দ করে এবং বিষয়টি সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দলকে অবহিত করে।

বোমা নিষ্ক্রিয়করণের পুরো কার্যক্রম কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, কামানের গোলাসদৃশ বিস্ফোরক উদ্ধারের পর এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছিল। বিশেষজ্ঞ দলের মাধ্যমে সেগুলো নিরাপদে ধ্বংস করায় স্বস্তি ফিরে এসেছে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭