বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দেয়া পোস্টে লাইক দেয়া মাদরাসাছাত্রকে মারধর

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দেয়া পোস্টে লাইক দেয়া মাদরাসাছাত্রকে মারধর

সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নে ‘টিআর-২৬’ নামে একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে এক মাদ্রাসাছাত্রকে জোরপূর্বক তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী জহিরুল ইসলাম মারুফ সোনাগাজী উপজেলার উত্তর লক্ষ্মীপুর এলাকার জাফর উল্লাহর ছেলে এবং লক্ষ্মীপুর রহমানিয়া মাদরাসার নবম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় রবিবার (১৪ জুন) মারুফের বাবা জাফর উল্লাহ বাদী হয়ে সোনাগাজী থানায় এজাহার করেন।

এজাহারে আসামিরা হলেন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য রামচন্দ্রপুর এলাকার অনয় পাটোয়ারী (১৭), মো. স্বপ্নীল (১৬), উত্তর মঙ্গলকান্দি এলাকার তুরান (১৫), রাজাপুর এলাকার রাহুল (১৬), মির্জাপুর এলাকার হাবিব খোন্দকার ওরফে শিহাব (২৫), শরীফ চৌধুরী মুন্না ওরফে ছোট মুন্নাসহ (২০)।

ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্তরা মঙ্গলকান্দি এলাকার ‘টিআর-২৬’ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য। কয়েক মাস আগে তাদের কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে লেখালেখি হলে ওই পোস্টে মারুফ লাইক দিলে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়। পরে গত ৩০ এপ্রিল দুপুর সাড়ে ৩টার দিকে মারুফ বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা দেখতে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে পৌঁছালে তার পথরোধ করে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে তাকে জোরপূর্বক ধরে নিয়ে বক্তারমুন্সী এলাকার তাকিয়া রোডের পাশে একটি স্থানে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করে। যার একটি ভিডিও শনিবার (১৩ জুন) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তে সেটি ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন কিশোর মিলে একজন শিক্ষার্থীকে ঘিরে ধরে কিল-ঘুষি ও লাথি মারছে। ওই শিক্ষার্থী দৌড়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। একপর্যায়ে তাকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর বিষয়টি নিয়ে মামলা অথবা কাউকে অভিযোগ করলে প্রাণনাশের হুমকি দেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাই ভয়ে মারুফ বিষয়টি পরিবারকে জানায়নি এবং স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসেম বলেন, ভিডিও ভাইরালের পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

আরও

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত

সারা দেশ

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৯) নামে এক পৌর কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ...

২০২৬-১০-০১ ১৪:১১

দলিল টেম্পারিং করে বাড়তি জমি হাতানোর চেষ্টা, নতুন ভূমি আইনে মামলা

সারা দেশ

দলিল টেম্পারিং করে বাড়তি জমি হাতানোর চেষ্টা, নতুন ভূমি আইনে মামলা

শরীয়তপুরের ডামুড্যায় দলিল টেম্পারিং করে প্রকৃত জমির চেয়ে বেশি জমি নামজারির চেষ্টার অভিযোগে জুলহাস উদ্দিন গাছা নামে এক ব্...

২০২৬-১০-০১ ১৪:১০

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, আহত-২, হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনতাই

সারা দেশ

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, আহত-২, হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনতাই

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জান...

২০২৬-১০-০১ ১৪:০৯

তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে ইউজিসির সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময়

সারা দেশ

তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে ইউজিসির সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময়

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষা চালু ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে উপাচার্যদ...

২০২৬-০৯-৩০ ১৭:৪৮

গাইবান্ধায় অবৈধভাবে আমদানি করা ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

সারা দেশ

গাইবান্ধায় অবৈধভাবে আমদানি করা ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

গাইবান্ধায় অবৈধভাবে ইউরিয়া সার আমদানি ও মজুত করে বিক্রির অভিযোগে সানোয়ার মুন্সি নামক এক ব্যবসায়ীর ১৫০ বস্তা ইউরিয়া...

২০২৬-০৯-৩০ ১৭:৩২