সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কিচকে কলেজের স্বপ্ন বাস্তবায়নের পথে, জায়গা পরিদর্শনে প্রতিমন্ত্রী

কিচকে কলেজের স্বপ্ন বাস্তবায়নের পথে, জায়গা পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘদিনের অপেক্ষা ও প্রত্যাশার অবসান ঘটতে যাচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকবাসীর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে কিচকে একটি কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি লাভ করেছে।

শুক্রবার (১২ জুন) প্রতিমন্ত্রী প্রস্তাবিত কিচক মীর শাহে আলম কলেজের স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিচক বন্দর শিবগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু এলাকাটির আশপাশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অভাব থাকায় কলেজ পর্যায়ের শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের দূরবর্তী এলাকায় যেতে হয়। বিশেষ করে দরিদ্র, মেধাবী এবং নারী শিক্ষার্থীদের জন্য এটি দীর্ঘদিন ধরে একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিয়েছিল।

এ প্রেক্ষাপটে কিচকবাসী দীর্ঘদিন ধরে এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন। নির্বাচনের সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এলাকাবাসীর সেই দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্থানীয়দের ভাষ্য, প্রতিশ্রুতি অনুযায়ী এখন বাস্তবায়নের পথে এগোচ্ছে তাদের বহুদিনের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান।

জানা যায়, কলেজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিমন্ত্রীর নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে কলেজ নির্মাণের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

স্থান পরিদর্শনকালে এলাকাবাসী বলেন, কলেজটি প্রতিষ্ঠিত হলে কিচকসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবে। এতে শিক্ষার হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ঝরে পড়ার প্রবণতাও কমবে।

স্থানীয়দের মতে, কিচকে একটি কলেজ প্রতিষ্ঠা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ নয়, বরং এটি এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে।

কিচকবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শুরু হয়ে তাদের বহু প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নেবে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭