মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

কড়া দুই শর্তের সাথে তেহরানের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব

কড়া দুই শর্তের সাথে তেহরানের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমিত করতে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ডেডলাইন বা হুমকির মুখে কোনো সংলাপে বসবে না এবং সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ইরান আলোচনার জন্য দুটি মূল শর্ত দিয়েছে:

১। যুক্তরাষ্ট্র ও ইসরাইল অবিলম্বে শত্রুতা বন্ধ করবে, বিশেষ করে ইরানের শীর্ষ সামরিক ও বেসামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে।

২। মার্কিন প্রেসিডেন্টের দেওয়া হরমুজ প্রণালী পুনরায় খোলার ডেডলাইন প্রত্যাহার করতে হবে।

পাকিস্তান প্রস্তাব দিয়েছে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, হরমুজ প্রণালী খুলে দেওয়া, দুই-তিন সপ্তাহ সময় নিয়ে স্থায়ী সমাধানের পথ খোঁজা এবং পরবর্তীতে ইসলামাবাদে সরাসরি বৈঠক আয়োজন।

পাকিস্তানের সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে তারা উভয় পক্ষের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, ইরান দ্রুত ব্যবস্থা না নিলে হামলার তীব্রতা বাড়ানো হবে।

বর্তমানে মধ্যপ্রাচ্যের এই সংকট অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে পাকিস্তানের মধ্যস্থতার চেষ্টা, ট্রাম্পের আল্টিমেটাম এবং ইরানের কঠোর শর্ত পরিস্থিতিকে যে কোনো সময় অপ্রত্যাশিত পরিণতির দিকে ঠেলে দিতে পারে।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫