সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কবরস্থান থেকে পিতার হাড়গোড় সরিয়ে জমি দখলের হুমকি, সার্জেন্ট ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ

কবরস্থান থেকে পিতার হাড়গোড় সরিয়ে জমি দখলের হুমকি, সার্জেন্ট ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ

বাগেরহাট সদর উপজেলায় জমি দখল, লাঞ্ছনা ও হুমকির গুরুতর অভিযোগ উঠেছে এক সার্জেন্টের বিরুদ্ধে। একই ব্যক্তির বিরুদ্ধে তার গর্ভধারিণী মাকেও লাঞ্ছিত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার দক্ষিণখানপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম হারুনুর রশিদ দাবি করেন, তার শ্যালকের ছেলে ওমর ফারুক (সার্জেন্ট) অবৈধভাবে তার স্ত্রীর মালিকানাধীন জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

তিনি অভিযোগ করেন, ওমর ফারুক পূর্বে তার তিন ফুফুর কাছ থেকে জমি দলিল করে নিলেও তার স্ত্রীর জমি ক্রয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর থেকে বিভিন্ন স্থানে বসে তাকে হুমকি ও অপমানজনক কথা বলে আসছেন।

হারুনুর রশিদ বলেন, “ওমর ফারুক অতীতে আমার সহযোগিতায় ঢাকায় থেকে পড়াশোনা করেছে। কিন্তু বর্তমানে সে প্রভাব খাটিয়ে আমার জমি দখলের চেষ্টা করছে এবং আমাকে লাঞ্ছিত করছে।”

এদিকে অভিযুক্ত ওমর ফারুকের বিরুদ্ধে তার গর্ভধারিণী মা হাসিনা বেগমকেও লাঞ্ছিত, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হাসিনা বেগম মৃত হেমায়েত উদ্দিনের স্ত্রী।

ভুক্তভোগী হাসিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী মারা যাওয়ার পর আমার ছোট ছেলে ওমর ফারুক আমাকে নানাভাবে নির্যাতন করছে। সে সেনাবাহিনীতে চাকরি করে, ছুটিতে বাড়িতে এলেই আমাকে হুমকি-ধামকি দেয়। কোনো ভরণপোষণ দেয়নি, বরং আমার স্বামীর কবরস্থানসহ সম্পত্তি দখলের চেষ্টা করছে।”

তিনি আরও অভিযোগ করেন, “আমার ছোট ছেলে আমাকে জানিয়েছে, কবরস্থান থেকে আমার স্বামীর হাড়গোড় সরিয়ে জায়গা দখল করে নেবে।”

ভুক্তভোগী ও এলাকাবাসীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ওমর ফারুকের বক্তব্য পাওয়া যায়নি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, “গর্ভধারিণী মায়ের সন্তানের বিরুদ্ধে এমন অভিযোগ সত্যিই দুঃখজনক। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ফটো গ্যালারি

১ / 1

কবরস্থান থেকে পিতার হাড়গোড় সরিয়ে জমি দখলের হুমকি, সার্জেন্ট ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭