মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

জ্বালানি নিষেধাজ্ঞা: ক্ষতির মুখে কিউবার পর্যটন খাত

জ্বালানি নিষেধাজ্ঞা: ক্ষতির মুখে কিউবার পর্যটন খাত

ট্রাম্পের জ্বালানি নিষেধাজ্ঞায় মুখ ধুবড়ে পড়েছে কিউবার পর্যটন খাত। অ্যাভিয়েশন ফুয়েলের তীব্র সংকট ও কিউবা ভ্রমণে বিভিন্ন দেশের সতর্কতা জারির কারণে, হাভানার পর্যটন স্পটগুলোতে এখন সুনসান নীরবতা। ধস নেমেছে হোটেল ও গাড়ি ব্যবসাতেও। বাধ্য হয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেক কারবারি। জ্বালানি সংকটের চাপে দেশটিতে বিদ্যুৎ ঘাটতিও ভয়াবহ রূপ নিচ্ছে।

নেই পর্যাপ্ত খাবার, রয়েছে তীব্র জ্বালানি সংকট। ট্রাম্পের বাণিজ্য নিষেধাজ্ঞার চাপে হরহামেশাই ঘটছে জাতীয় গ্রিড বিপর্যয়ের মতো ঘটনাও। এতে মাঝে-মধ্যেই ভূতুড়ে নগরীতে রূপ নেয় উত্তর আমেরিকার দ্বীপরাষ্ট্র কিউবা।

জানুয়ারিতে মাদুরোকে স্ত্রীসহ যুক্তরাষ্ট্রে তুলে আনার পর কিউবায় ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। এছাড়াও, কিউবায় তেল বিক্রি করলে অন্যান্য দেশগুলোকে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারিও দেন ট্রাম্প। এতে প্রায় ৩ মাস দেশটিতে কার্যত বন্ধ ছিল তেল আমদানি। তবে সম্প্রতি কিউবায় রুশ তেলবাহী ট্যাংকার প্রবেশ করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। জ্বালানি সংকটে মুখ ধুবড়ে পড়ছে দেশটির অর্থনীতির সব খাত।

দেশটির পর্যটনের হাব হিসেবে পরিচিত রাজধানী হাভানা। তবে জ্বালানি সংকটের কারণে পর্যটকশূন্য নগরীটির দর্শনীয় স্থানগুলো। ধস নেমেছে রাস্তার ধারে থাকা রেস্টুরেন্টগুলোর ব্যবসায়িক কার্যক্রমেও। ওয়েটার মেন্যু লিস্ট নিয়ে বসে থাকলেও, আসছে না কোনো ক্রেতা। বাধ্য হয়ে কারবার গুটিয়ে নিয়েছে অনেক উদ্যোক্তা।

ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট মালিক ইউডেসি মেন্ডোজা বলেন, একসময় এখানে প্রচুর বিদেশি পর্যটক আসত। মানুষের লাইন লেগে যেতে। তবে ফুয়েল সংকটের কারণে ফ্লাইট চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। যা নগরীকে পর্যটকশূণ্য করেছে।

কিউবার একটি জনপ্রিয় পর্যটন স্পট হাভানা সেন্ট্রাল পার্ক। আগে পার্কটির সামনে ভাড়ায় চালিত ছাদখোলা গাড়ির ভিড় লেগে থাকত। পর্যটকদের অচেনা শহর ঘুরিয়ে আনত যানগুলোর চালকেরা। তবে যাত্রী না থাকায় কপালে চিন্তার ভাঁজ চালকদের।

চালকরা জানান, আগে দিনে ৩-৪ টা ট্রিপ পেতাম। এখন সারাদিন মিলিয়েও একটা ট্রিপ পাই না। পরিস্থিতি খুবই ভয়াবহ।

অ্যাভিয়েশন ফুয়েল সংকটের কারণে কিউবায় বেশ কিছুদিন ধরেই ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। বাধ্য হয়ে ফ্লাইট চলাচল বন্ধ করেছে অনেক কোম্পানি। এছাড়াও, অর্থনৈতিক সংকটে ডুবতে থাকা দেশটি ভ্রমণে সতর্কতা জারি করেছে বেশ কিছু দেশ।

কিউবার জাতীয় পরিসংখ্যান দপ্তর বলছে, ফেব্রুয়ারিতে দেশটিতে অন্তত ৭০ হাজার পর্যটক এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৫০ শতাংশ কম।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫