শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী : আইনমন্ত্রী

জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী : আইনমন্ত্রী

জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাড. মো.আসাদুজ্জামান। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কার্যকর করতে পারবে বর্তমান এই পার্লামেন্ট। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটা জুলাই সনদের মধ্যেই বলে দেয়া আছে। সুতরাং, জুলাই সনদ হওয়া না হওয়া নিয়ে গণভোট বাতিল হওয়া নির্ভর করে না। এটা আমরা পার্লামেন্টে সুস্পষ্ট ভাবে বলেছি।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসুচির উব্দোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি জুলাই সনদকে হৃদয়ে ধারণ করে। বিএনপি জুলাই সনদকে চেতনায় ধারণ করে। জুলাই সনদ এদেশের ২০২৪ এর জুলাই আগস্টে ছাত্র-জনতার রক্তের অক্ষরে লিখিত।

তিনি আরও বলেন, জুলাই সনদই বলছে, আমাকে বাস্তবায়ন করো সংবিধান সংশোধনের মধ্যদিয়ে। এটা জুলাই সনদে সুস্পষ্ট ভাবে লিখিত আছে। সুতরাং, যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে, এটা মিথ্যা বিভ্রান্তিকর তথ্য।

বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই যে জুলাই গণভোট অধ্যাদেশ বলছেন, এটাও তো রাষ্ট্রপতি স্বাক্ষরিত অধ্যাদেশ। এই গুলো মানতে পারবেন, আবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা করতে চান। অথচ, রাষ্ট্রপতির ভাষণের সময় উনারা বয়কট করলেন, বললেন উনারা ভাষণ শুনবেন না। এইটা হলো জামাতি চরিত্র। এইটা হলো মুনাফিকি চরিত্র।’

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, জুলাই সনদ বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে আপনাদের। জুলাই সনদের ২২ নম্বর ক্লজে লেখা আছে, জুলাই সনদ স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে সনদে স্বাক্ষরকারী দলগুলো কমপক্ষে ৫ শতাংশ নারীদের প্রার্থী করবে। বিএনপি প্রায় ৫ শতাংশ নারীকে প্রার্থী করেছে, যদিও ৫ শতাংশ পুরোপুরি পারেনি।

জ্বালানি তেল সংকটে আইনী প্রয়োগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘এক শ্রেনির মানুষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তেল বোতলে ভরে, ড্রামে ভরে রেখে আবার তারা তেল নিতে আসছে। আমরা এতদিন সফট (নমনীয়) লাইনে ছিলাম। আমরা বলেছি, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে প্রয়োজনবোধে কঠোর শাস্তি আমরা প্রয়োগ করব। এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

জ্বালানি তেলে সংকট রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আইনমন্ত্রী বলেন, ‘প্রশাসনকে বলছি, আপনারা কঠোর হোন। আপনাদের সাথে অতন্দ্র প্রহরীর মতো আমাদের সংগঠনের নেতাকর্মীরা থাকবেন।’

জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে সরকার। অবৈধ মজুদকারি ও কালোবাজারির মাধ্যমে সংকট তৈরি করলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রয়োগ করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি প্রশাসনকে এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন এবং নিজ দলের কেউ জড়িত থাকলেও আগে তাকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপায় একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন,তেলের সংকট প্রকৃত নয়,বরং কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। এক শ্রেণির মানুষ একই দিনে একাধিকবার লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করে তা বাসায় মজুদ করছে এবং পরে বোতল বা ড্রামে সংরক্ষণ করে আবার তেল নিতে আসছে। এভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন,এতদিন সরকার নমনীয় অবস্থানে ছিল। তবে এখন প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় থাকা কঠোর শাস্তি কার্যকর করা হবে,যার মধ্যে মৃত্যুদণ্ডও রয়েছে। এ জন্য প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি সতর্ক করে বলেন,কোনো রাজনৈতিক দলের সদস্য বিশেষ করে বিএনপির নেতাকর্মী এই কাজে জড়িত থাকলে তাদের আগে গ্রেপ্তার করতে হবে। কেউ যদি অপরাধীদের পক্ষে তদবির করে,তাকেও সহযোগী হিসেবে আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।

অপরদিকে বিশেষ অতিথি বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশকে বাঁচাতে হলে খাল নদীখনন ও দখল উচ্ছেদের বিকল্প নেই। যে যত বড়ই শক্তিশালী হোক না কেন খাল জলাশয় ও নদী দখলমুক্ত করে খনন করা হবে। আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপায় খান খনন কর্মসুচীতে অংশ নিবেন বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

আরও

সুষ্ঠু ভোট চেয়ে ৫ দফা দাবি জামায়াত প্রার্থীর

সারা দেশ

সুষ্ঠু ভোট চেয়ে ৫ দফা দাবি জামায়াত প্রার্থীর

বগুড়ার রাজনৈতিক অঙ্গন যতই এগোচ্ছে বগুড়া-৬ উপনির্বাচন ২০২৬-এর দিকে, ততই বাড়ছে উত্তাপ, অভিযোগ আর পাল্টা অভিযোগের মাত্রা। ন...

২০২৬-০৪-০৪ ১৬:৩৯

ফুলেল শ্রদ্ধা ও নিরবতা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে গণহত্যা দিবস পালিত

সারা দেশ

ফুলেল শ্রদ্ধা ও নিরবতা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে গণহত্যা দিবস পালিত

ফুলেল শ্রদ্ধা ও নিরবতা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে গণহত্যা দিবস পালিত হয়েছে। ৪ এপ্রিল যশোরের ইতিহাসে ভয়াবহ গণহত্যা দিবস। ১...

২০২৬-০৪-০৪ ১৫:৩১

ঝিনাইদহে মেডিকেল কলেজ, রেললাইন ও পদ্মা সেতুসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

সারা দেশ

ঝিনাইদহে মেডিকেল কলেজ, রেললাইন ও পদ্মা সেতুসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, রেললাইন স্থাপন, নদী সংস্কার এবং দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্...

২০২৬-০৪-০৪ ১৪:৫৬

প্রেমের ফাঁদে ধর্ষণ, বিষ খাইয়ে হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

সারা দেশ

প্রেমের ফাঁদে ধর্ষণ, বিষ খাইয়ে হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

যশোরে প্রেমের সম্পর্কের প্রলোভনে ধর্ষণ, পরবর্তীতে বিষ খাইয়ে হত্যাচেষ্টা, অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়াসহ একাধিক অভিযোগ তুলে ব...

২০২৬-০৪-০৪ ১৪:৫৫

মাদক মামলার ভয় দেখিয়ে টাকা আদায়: শৈলকুপা থানার ২ এসআই ক্লোজড, জেলাজুড়ে চাঞ্চল্য

সারা দেশ

মাদক মামলার ভয় দেখিয়ে টাকা আদায়: শৈলকুপা থানার ২ এসআই ক্লোজড, জেলাজুড়ে চাঞ্চল্য

ঝিনাইদহের শৈলকুপায় এক যুবককে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে পুলিশ...

২০২৬-০৪-০৪ ১৪:৫১

ঝিনাইদহে আইসক্রিম কিনে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, সহোদর ভাই হাসপাতালে

সারা দেশ

ঝিনাইদহে আইসক্রিম কিনে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, সহোদর ভাই হাসপাতালে

ঝিনাইদহে আইসক্রিম কিনে ছোট ভাইকে নিয়ে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুল ইসলাম (৭) নামে স্কুলপড়ুয়া এক শিশু নিহত হয়েছ...

২০২৬-০৪-০৪ ১৪:৫০