সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

জোড়াফুল প্রতীক হাতছাড়া হলে কী করবেন মমতা?

জোড়াফুল প্রতীক হাতছাড়া হলে কী করবেন মমতা?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক ‘জোড়াফুল’ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলীয় বিভাজনের জেরে কালীঘাটপন্থী ও ঋতব্রত শিবির পৃথকভাবে নিজেদের প্রকৃত তৃণমূল কংগ্রেস দাবি করে ভারতের নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে। এ পরিস্থিতিতে প্রতীক হারানোর আশঙ্কায় বিকল্প প্রতীক এবং আইনি লড়াই—দুই পথেই প্রস্তুতি নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির।

দলীয় সূত্রের দাবি, প্রয়োজনে নতুন কোনো ফুলকে নির্বাচনী প্রতীক হিসেবে গ্রহণের বিষয়ে চিন্তাভাবনা চলছে। তবে একই সঙ্গে ঐতিহ্যবাহী ‘জোড়াফুল’ প্রতীক ধরে রাখতে সব ধরনের সাংবিধানিক ও আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রয়েছে।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন, প্রতীক হারালেও তিনি থেমে থাকবেন না; নতুন প্রতীক নিয়েই মানুষের কাছে যাবেন। দলীয় ঘনিষ্ঠদের ভাষ্য, সেই বিকল্প পরিকল্পনাও অনেকটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তৃণমূলের কালীঘাট শিবিরের নেতা কুণাল ঘোষ বলেন, ‘তৃণমূল কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস।’ তার দাবি, দল সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এবং প্রতীকের চেয়ে মানুষের কাছে মমতাই বড় পরিচয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রতীক কেবল ভোটের চিহ্ন নয়; এটি একটি দলের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় ও ভোটারদের আবেগেরও প্রতীক। ১৯৯৭ সালে দল প্রতিষ্ঠার পর থেকে ‘জোড়াফুল’ প্রতীক নিয়েই রাজনৈতিক লড়াই করে টানা তিনবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রতীক নিয়ে যেকোনো সিদ্ধান্ত রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে ভারতের নির্বাচন কমিশন উভয় পক্ষকেই দলীয় সাংগঠনিক ও আইনগত নথি জমা দিতে বলেছে। কালীঘাটপন্থী শিবির দাবি করেছে, তারা প্রয়োজনীয় কাগজপত্র ইতোমধ্যে জমা দিয়েছে। তবে ঋতব্রত শিবিরের সব নথি এখনো জমা হয়নি বলে জানা গেছে।

ভারতের নির্বাচন কমিশনের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো স্বীকৃত রাজনৈতিক দল বিভক্ত হলে নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাংগঠনিক কাঠামোর সংখ্যাগরিষ্ঠ সমর্থন যে পক্ষের থাকবে, সাধারণত দলীয় নাম ও প্রতীকের দাবিতে সেই পক্ষই অগ্রাধিকার পায়।

তৃণমূলের জ্যেষ্ঠ নেতা ও সাংসদ সৌগত রায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, তাদের পক্ষ নির্ধারিত সময়ের মধ্যে নথি জমা দিলেও অপর পক্ষকে একাধিকবার অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের নির্দেশনা অনুযায়ী সব নথি জমা দিয়েছেন। এখন দ্রুত সিদ্ধান্ত নেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব।

রাজনৈতিক মহলের ধারণা, নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রতীক নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকবে। বিরোধের নিষ্পত্তি না হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকেরা।

আরও

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম সাবমেরিন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল চীন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম সাবমেরিন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল চীন

চীনের জেএল-৩ ক্ষেপণাস্ত্রটি চীনের উপকূলীয় জলসীমা থেকেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। ফলে এটি বেইজিংয়ের পা...

২০২৬-০৮-০১ ২৩:৪৪

যুক্তরাষ্ট্রের ভিসায় কড়াকড়ি, বাংলাদেশসহ ৫০ দেশের জন্য নতুন শর্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভিসায় কড়াকড়ি, বাংলাদেশসহ ৫০ দেশের জন্য নতুন শর্ত

যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাইলে এখন কিছু দেশের নাগরিকদের জন্য বাড়তে পারে আর্থিক বাধা। নতুন এক নীতির আওতায় বাংলাদেশ, নেপাল...

২০২৬-০৮-০১ ২১:২১

ইরানের জ্বালানি স্থাপনায় যৌথ হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় যৌথ হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

গত ৫ মাস ধরে ইরানের সামরিক ও প্রতিরক্ষা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানোর পর এবার দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলার প্রস...

২০২৬-০৮-০১ ১১:৫১

ভিয়েতনা‌মে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের জন্য দূতাবা‌সের বার্তা

আন্তর্জাতিক

ভিয়েতনা‌মে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের জন্য দূতাবা‌সের বার্তা

ভিয়েতনামে বিধিবহির্ভূতভাবে অবস্থান করা বাংলাদেশিদের নির্ধারিত জরিমানা দিয়ে নিজ উদ্যোগে দেশে ফেরার আহ্বান জানিয়েছে হ্যান...

২০২৬-০৮-০১ ০৯:১১

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

আন্তর্জাতিক

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। বিশ্বের বিভিন্ন অঞ্চলে জ্বলতে থাকা দাবানলের কারণে আবহাওয়ার পরিস্থিতি আরও...

২০২৬-০৮-০১ ০৯:১০

গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল ইসরায়েল

আন্তর্জাতিক

গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল ইসরায়েল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গৃহীত গাজায় হামাসের নিরস্ত্রীকরণ পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন ইসর...

২০২৬-০৭-৩১ ২৩:০৫