রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরির কাজ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি: তথ্যমন্ত্রী

জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরির কাজ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটা জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমাদের শিক্ষার্থীদের মধ্যে যাতে উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং প্রযুক্তিনির্ভর সমাধান তৈরি করার দক্ষতা এবং যোগ্যতা গড়ে ওঠে, আমরা আমাদের শিক্ষা কারিকুলামকে সেভাবেই পুনর্গঠন করতে চাচ্ছি, নতুন করে কাঠামো দিতে চাচ্ছি।

শুক্রবার সকালে বরিশালের গৌরনদীতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ’ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এসিডিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুব আলম, উপজেলা আইসিটি অফিসার বিপ্লব কুমার দেবনাথ, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার।

বক্তব্য রাখেন- সরকারি গৌরনদী কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী বাঁধন সাহা, আগৈলঝাড়া ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী জ্যোতি সোম প্রমুখ।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭