শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

আইনগতভাবে জমি এওয়াজ-বদল (পারস্পরিক বিনিময়) সম্পন্ন করার পরও চুক্তিকৃত জমি জবরদখল করার অপচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারটি আইনগত সুরক্ষা চেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছে।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদীয়া এলাকায়।

বুধবার (২২ জুলাই) সকালে মঞ্জুরুল হকের পথরোধ করে হামলা চালায় অভিযুক্তরা।
ভুক্তভোগী মঞ্জুরুল হক জানান, গত ১৪ এপ্রিল ১৯৯০ ইং তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুই পক্ষের সম্মতিক্রমে মৌখিক চুক্তির মাধ্যমে প্রতিপক্ষ আব্দুর রহমান, আব্দুল করিম ও আব্দুল খালেক-এর মা শহর বানুর সাথে ফজরউদ্দীনে ২০ শতাংশ জমি এওয়াজ-বদল করা হয়। চুক্তি অনুযায়ী উভয় পক্ষই যার যার নির্ধারিত জমিতে দখল বুঝিয়ে নেয় এবং প্রায় ৩৫ বছর ধরে তা ভোগদখল করে আসছিল। 

তবে সম্প্রতি প্রতিপক্ষ আব্দুল করিম, আব্দুল খালেক ও তার লোকজন উজ্জ্বল, মোতালেব, নাইম, কাছম আলী ও আজহার পূর্বের চুক্তি অমান্য করে অন্যায়ভাবে জমিটি পুনর্দখল করার পাঁয়তারা শুরু করেছে। অভিযোগে বলা হয়, গত ৬ জুলাই '২৬ প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমিতে অবৈধ অনুপ্রবেশ করে সীমানা প্রাচীর করার চেষ্টা করে। এক পর্যায়ে ভুক্তভোগীর ৫ শতাধিক কলা গাছ কেটে নষ্ট করে। 

মঞ্জুরুল হকের ক্রয়কৃত ৩৪ শতাংশ জমির উপর জোরপূর্বক বালু ফেলার চেষ্টা করে এবং তাকে হুমকি-ধামকি দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় তার জায়গা উদ্ধার করতে সক্ষম হয়। ভুক্তভোগী মঞ্জুরুল হক বলেন, "আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিয়ম মেনেই এওয়াজ-বদল করেছি। এতদিন পর তারা গায়ের জোরে আমাদের ভোগদখলীয় জমি ছিনিয়ে নিতে চাইছে এবং পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। 

আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।" এদিকে অভিযোগের বিষয়ে জানতে প্রতিপক্ষ আব্দুল করিম ও আব্দুল খালেক-এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী বুলবুল আহমেদ ও মাসুদুর রহমান জানান, জমিটি এওয়াজ-বদল হওয়ার বিষয়টি সর্বজনবিদিত। 

বর্তমানে একপক্ষের জোরপূর্বক দখলের চেষ্টা অনাকাঙ্ক্ষিত এবং শান্তিশৃঙ্খলা বিনষ্টের কারণ হতে পারে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে জিলা ময়মনসিংহের বিজ্ঞ ১ম যুগ্ম জেলা জজ আদালত ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোকদ্দমা নং ০১/২০২৬ (অন্য প্রকার) ও সদর মোকদ্দমা নং ৮৯৩/২০২৬ মামলা দায়ের করা হয়েছে। জমিটির এসএ খতিয়ান ১৩১৯, বিআরএস খতিয়ান ১৫১৫, সাবেক দাগ নং ৫৩, বিআরএস দাগ ১৪৭। এ দাগে মোট জমি ১ একর ১৭ শতাংশ, যার মধ্যে এওয়াজ-বদলের ২০ শতাংশ জমিকে ঘিরে বিরোধ চলছে। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম বলেন, "অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

আরও

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ:  উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

সারা দেশ

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ: উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সারের দাবীতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্...

২০২৬-০৯-১৮ ১৭:১৯

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

সারা দেশ

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্য ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নামে এক বীরমুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটন...

২০২৬-০৯-১৮ ১৭:১৭

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

সারা দেশ

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের...

২০২৬-০৯-১৮ ১৬:৪২

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

সারা দেশ

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

ভারতের দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ একটি খোলা মাঠে ফেলে রাখার অভিযোগ উঠ...

২০২৬-০৯-১৮ ১৬:৪১

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

সারা দেশ

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে রংপুরের লংমার্চে কোনো বাধা সৃষ্টি করা হলে তা মেনে নেও...

২০২৬-০৯-১৮ ১৬:৪০

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

সারা দেশ

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের নিচে পড়ে ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা...

২০২৬-০৯-১৮ ১৬:০৯