সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রূপ নিল রক্তক্ষয়ী সংঘর্ষে। একই বংশের দুই চাচাতো ভাইয়ের প্রাণহানিতে শোক আর আতঙ্ক নেমে এসেছে পুরো লক্ষ্মীপুর গ্রামে।

সোমবার (১৮ মে) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩) এবং মোফাজ্জল হোসেনের ছেলে সুমন মোল্লা (৩৫)।

স্থানীয়দের ভাষ্য, জমিজমা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলায় গুরুতর আহত হন ইয়াছিন ও সুমন।

রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান ইয়াছিন আলী। পরে আশঙ্কাজনক অবস্থায় সুমন মোল্লাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় অভিযান চালিয়ে রাহাত মণ্ডল (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান জানান, জমি-সংক্রান্ত বিরোধ থেকেই এই সহিংসতার সূত্রপাত। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

এক টুকরো জমির বিরোধে একই পরিবারের দুই তরুণ প্রাণ ঝরে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭