সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জিয়ার দেশপ্রেম ও নেতৃত্ব আজও অনুপ্রেরণা: প্রতিমন্ত্রী

জিয়ার দেশপ্রেম ও নেতৃত্ব আজও অনুপ্রেরণা: প্রতিমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব আজও জাতিকে পথ দেখায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, “জিয়াউর রহমান ছিলেন শুধু একজন রাষ্ট্রনায়ক নন; তিনি স্বাধীনতা, গণতন্ত্র, জাতীয় স্বার্থ ও উন্নয়নের সংগ্রামে বাংলাদেশের এক অবিস্মরণীয় প্রতীক।”

শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

মীর শাহে আলম বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমানের অবদান চিরস্মরণীয়। তাঁর প্রবর্তিত জাতীয়তাবাদ, আত্মনির্ভরশীলতা ও উন্নয়নের দর্শন আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক। তাঁর আদর্শকে ধারণ করেই একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশ নেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ কর্মসূচি শিবগঞ্জে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। বক্তারা তাঁর রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রগঠনে অবদানের কথা স্মরণ করেন এবং আগামী প্রজন্মের কাছে সেই আদর্শ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭