রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সকালে মাধবপুর গ্রামের সামাজিক দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হন। নিহতের খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত ১০ জন আহত হয়।
এসময় গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, মোহন শেখ নামে ওই ব্যক্তি হাসপাতালে পৌছানোর আগেই মারা গেছেন। আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ওই গ্রামের পরিস্থিতি এখনও উত্তপ্ত। দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আরও

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

সারা দেশ

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

শেখ হাসিনার ১৭ বছর শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে তার লালিত পুলিশ বাহিনী। বাংলাদেশের প্রতিটি জেলায় ফে...

২০২৬-০৯-১৩ ১৮:১০

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মা...

২০২৬-০৯-১৩ ১৮:০৯

লালমনিরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

লালমনিরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জে...

২০২৬-০৯-১৩ ১৭:১৫

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ২৪ মাসের শিশুর মৃত্যু

সারা দেশ

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ২৪ মাসের শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আরিশা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজে...

২০২৬-০৯-১৩ ১৭:১৩

চুয়াডাঙ্গায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক

সারা দেশ

চুয়াডাঙ্গায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক

চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মোছা. হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু...

২০২৬-০৯-১৩ ১৭:০৮

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

সারা দেশ

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি ফ...

২০২৬-০৯-১৩ ১৬:৩৭