মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

জার্মানিতে গণধর্ষণ থেকে বাঁচতে ভবন থেকে লাফ তরুণীর

জার্মানিতে গণধর্ষণ থেকে বাঁচতে ভবন থেকে লাফ তরুণীর

জার্মানিতে দলবদ্ধ ধর্ষণের হাত থেকে বাঁচতে একটি বহুতল ভবনের বারান্দা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন এক তরুণী।

গত মঙ্গলবার স্থানীয় সময় রাত সোয়া তিনটার দিকে দেশটির সেনফেনবার্গার স্ট্রিট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর ও জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই তরুণীকে তার ফ্ল্যাটে পৌঁছে দেওয়ার কথা বলে ভেতরে প্রবেশ করে। সেখানে তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীদের হাত থেকে প্রাণ বাঁচাতে ওই তরুণী ভবনের দ্বিতীয় তলার বারান্দা থেকে নিচে ঝাঁপ দেন।

খবর পেয়ে পুলিশ, প্যারামেডিক ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তরুণীর মস্তিষ্কে ভয়াবহ চোট লেগেছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

বার্লিন পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। বিল্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই ফ্ল্যাটের ভেতরে যৌন অপরাধ সংঘটিত হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

তবে পুলিশের একটি সূত্র আশঙ্কা করছে যে, অভিযুক্ত পাঁচ ব্যক্তি পালানোর আগে আলামত নষ্ট করার চেষ্টা করে থাকতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সন্দেহভাজনদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে স্থানীয় প্রশাসন। এ রোমহর্ষক ঘটনায় স্থানীয় প্রবাসীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫