বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জামায়াত ইসলামী নারী কর্মী সাওদার জামিন মঞ্জুর

জামায়াত ইসলামী নারী কর্মী সাওদার জামিন মঞ্জুর

ফেজবুকে সরকার ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে আটক হওয়া জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (৭মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে তার জামিন মঞ্জুর করা হয়।

ভোলা কোর্টের পুলিশ পরিদর্শক শেখ মো. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল সোমবার তাকে ৫৪ধারায় আদালতে পাঠায় পুলিশ। বিবি সাওদা জামায়াতে ইসলামীর ভোলা পৌর শাখার কর্মী।

নিজের ফেসবুক আইডিতে সরকার রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে গত রবিবার (০৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের ওয়েস্টার্ন পাড়া বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাকে পুলিশ হেফাজতে নেয়। পরদিন সোমবার তাকে ৫৪ধারায় আদালতে সোপর্দ করেন।

আদালতে দাখিলকৃত অভিযোগে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই মো. জুয়েল হোসেন খান উল্লেখ করেন, বিবি সাওদা তার ফেসবুক আইডি থেকে
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি (প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী) দের সম্পর্কে বিভিন্ন পোস্ট করেছেন। তিনি সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এ শাস্তি যোগ্য অপরাধের সাথে জড়িত। তার মোবাইল ফোনটি বা ফেইসবুক পোস্ট সমূহ পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ তাৎক্ষণিক সম্ভব না হওয়ায় তাকে ফৌজদারী কার্যবিধি ৫৪ ধারায় পুলিশ হেফাজতে নেয়া হয়। পুলিশ হেফাজতে নেয়ার ২৪ ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পূর্বেই বিজ্ঞ আদালতে সোপর্দ করার সুনির্দিষ্ট আইনগত নির্দেশনা থাকায় তাকে আপাদত ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। মোবাইল ফোন এবং ব্যবহৃত ফেইসবুক আইডি এর পোস্ট সমূহ পর্যালোচনা শেষে বিবি সাওদার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সাওদার মুক্তি দাবি করা গয়। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন জেলা জামায়াতে ইসলামী।
 
আরও

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৪৯

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশম...

২০২৬-১০-১৩ ১৬:৩৯

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

সারা দেশ

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠা...

২০২৬-১০-১৩ ১৬:৩৭