মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে কঠোর বার্তা তেহরানের

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে কঠোর বার্তা তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো ধরনের আলোচনা বা আপস করবে না ইরান।

এ প্রসঙ্গে তিনি বলেন, “এটি আলোচনা বা আপস করার মতো বিষয় নয়। নন-প্রোলিফারেশন ট্রিটির আওতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃত।”

নন-প্রোলিফারেশন ট্রিটি বা এনপিটি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যার উদ্দেশ্য পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। এই চুক্তি অনুযায়ী বিভিন্ন দেশ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারবে, তবে তা অস্ত্র তৈরির জন্য নয়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত আদান-প্রদানের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসমাইল বাঘাই বলেন, “ইরানের দাবিগুলো একেবারেই পরিষ্কার।”

তার ভাষায়, “তারা ইরানের জব্দকৃত সম্পদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারকে নিজেদের শর্ত হিসেবে দেখাচ্ছে। কিন্তু আমরা এটিকে আমাদের ন্যায্য দাবি হিসেবে দেখি।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বাসযোগ্য নয়।”

এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি ইঙ্গিত করে ইসমাইল বাঘাই বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত।

তার দাবি, “এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শান্তি প্রতিষ্ঠার বদলে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।”

সূত্র: বিবিসি

 

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫