মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইসরায়েল পরাজয়ে পড়লে যুদ্ধের ময়দানে নামবে উগান্ডা: সেনাপ্রধানের হুঁশিয়ারি

ইসরায়েল পরাজয়ে পড়লে যুদ্ধের ময়দানে নামবে উগান্ডা: সেনাপ্রধানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান, জেনারেল মুহুজি কাইনেরুগাবা, যিনি দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির পুত্র।

গত বুধবার মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি জানিয়েছেন, উগান্ডা দ্রুত সংঘাতের অবসান চায়। তবে ইসরায়েল যদি অস্তিত্ব সংকটে পড়ে বা পরাজয়ের সম্মুখীন হয়, তবে উগান্ডা হাত গুটিয়ে বসে থাকবে না। কাইনেরুগাবা সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার যেকোনো পরিকল্পনা উগান্ডাকে সরাসরি যুদ্ধের ময়দানে টেনে আনবে এবং তারা ইসরায়েলের পক্ষ নিয়ে লড়বেন।

তিনি বিশ্ববাসীর ক্লান্তির কথা উল্লেখ করে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে কোনো আপস নয় বলে জানিয়েছেন।

উগান্ডার এই অবস্থানের পেছনে ঐতিহাসিক ও ব্যক্তিগত আবেগও রয়েছে। সম্প্রতি কাইনেরুগাবা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাই ইয়োনাটান ‘ইয়োনি’ নেতানিয়াহুর স্মরণে একটি বিশেষ মূর্তি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছেন। উল্লেখ্য, ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবে বিমানবন্দরে জিম্মি উদ্ধার অভিযানে ইয়োনি নেতানিয়াহু নিহত হন, এবং এরপর উগান্ডা-ইসরায়েলের মধ্যে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে।

সূত্র: আনাদুলু এজেন্সি, আই২৪ নিউজ

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫