মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গত কাল পানামায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

বহুজাতিক সামরিক মহড়ার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে মধ্য আমেরিকার দেশ পানামায় গিয়েছিলেন হেগসেথ। সেখানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে হেগসেথ বলেন, “যতদিন প্রয়োজন, ততদিন আমরা ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি রাখব। এর কোনো সময়সীমা নেই। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অনির্দিষ্টকালের জন্য ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি রাখতে পারে। বর্তমানে (অবরোধের কারণে) কোনো বাণিজ্যিক কিংবা ট্যাংকার জাহাজ ইরানের কোনো বন্দর ছেড়ে যেতে পারছে না, বাইরের কোনো জাহাজ ইরানের কোনো বন্দরে প্রবেশও করতে পারছে না এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নৌবাহিনী উল্লেখ করে হেগসেথ বলেন, “মার্কিন নৌবাহিনীর মতো ইস্পাতের প্রাচীর তৈরি করার সক্ষমতা পৃথিবীর অন্য কোনো দেশ বা নৌবাহিনীর নেই, এবং আমাদের মতো তা ব্যবহার করার সদিচ্ছাও নেই।”

 “ইরান জানে যে তারা এই অবরোধ ভাঙতে পারবে না; যতদিন যাবে, অবরোধ সহ্য করা তাদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠবে। এই সংকট সমাধানের যে কোনো সময়সীমা নেই, ইরান তা-ও জানে।

উল্লেখ্য সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে নতুন করে সামরিক অভিযান পরিচালনার পরিবর্তে দেশটির ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর পক্ষপাতী তিনি। গত ৯ আগস্ট মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে নৌবন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখবেন বলেও জানিয়েছিলেন তিনি।

এক্সিওসকে ট্রাম্প বলেছিলেন, “আমরা ইরানে সামরিক অভিযানের ব্যাপারে মনোযোগ হ্রাস করেছি, আলাপ-আলোচনাও সীমিত করেছি। বর্তমানে ইরানে ব্যাপক আকারে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, কারণ তাদের কাছে অর্থ নেই। আমরা তাদের এই অবস্থা দেখছি।”

“ইরানে অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে। এমনকি তারা নিজেদের সেনাদের বেতনও দিতে পারছে না।”

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫