মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানে হামলার ১৭তম দিনে তেহরানে ফের বিমান হামলা, উপসাগরজুড়ে ড্রোন-ক্ষেপণাস্ত্র উত্তেজনা

ইরানে হামলার ১৭তম দিনে তেহরানে ফের বিমান হামলা, উপসাগরজুড়ে ড্রোন-ক্ষেপণাস্ত্র উত্তেজনা

ইরানে হামলা চালায় ইসরায়েল | ছবি: ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের ১৭তম দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সংঘাত ও উত্তেজনা আরও বেড়েছে। সোমবার (১৬ মার্চ) ইসরায়েল তেহরানে নতুন করে বিমান হামলা চালায়, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

ইরানের রাজধানী তেহরানে নতুন হামলার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হামলার পর ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানায়, আকাশে ‘শত্রু লক্ষ্যবস্তু’ প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। একই সময়ে ইরানিয়ান রেড ক্রিসেন্স সোসাইটি জানিয়েছে, সর্বশেষ হামলায় তাদের একটি ক্লিনিক ও ত্রাণ বিতরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল জাজিরার।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করে বলেন, তেহরান কখনো যুদ্ধবিরতি বা আলোচনার অনুরোধ করেনি। মার্কিন টেলিভিশন সিবিএস-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা কখনো যুদ্ধবিরতি চাইনি, আলোচনার অনুরোধও করিনি। যতদিন প্রয়োজন আমরা আত্মরক্ষার জন্য প্রস্তুত।’

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি দাবি করেছেন, তাদের অধিকাংশ অস্ত্রভাণ্ডার এখনো অক্ষত রয়েছে। তার মতে, চলমান যুদ্ধে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে তার অনেকগুলোই প্রায় এক দশক আগে তৈরি।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল-এর হয়ে কাজ করার অভিযোগে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানে এখন পর্যন্ত এক হাজার ৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫৫১ জন আহত হয়েছেন।

উপসাগরীয় অঞ্চলেও সংঘাতের প্রভাব তীব্র। একটি ড্রোন হামলার ঘটনায় আগুন লাগার পর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফ্লাইট চলাচল। পরে সীমিত পরিসরে বিমান চলাচল আবার শুরু হয়।

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্প এলাকায় ড্রোন হামলায় আগুন লাগার ঘটনাও ঘটেছে। অন্যদিকে আবুধাবিতে একটি ক্ষেপণাস্ত্র বেসামরিক গাড়িতে আঘাত করলে একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হন।

সৌদি আরব জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলে সোমবার ৩৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এছাড়া বাহরাইন, কুয়েত ও কাতারও ড্রোন প্রতিহত করার খবর দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন উৎপাদন কারখানাগুলোতে হামলা চালাচ্ছে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস হয়ে গেছে।’

অন্যদিকে ইসরায়েলে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের কারণে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। তবে সেটি খোলা জায়গায় পড়ে এবং হতাহতের ঘটনা ঘটেনি।

ইরাক ও লেবাননে সংঘর্ষ: ইরাকে বিমান হামলায় ইরান-সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্স-এর একটি ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়, এতে তিনজন আহত হন। এছাড়া বাগদাদে মার্কিন দূতাবাস ও একটি সামরিক ঘাঁটির কাছেও ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলেও নতুন হামলা চালিয়েছে ইসরায়েল এবং দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮৫০ জনে পৌঁছেছে, যার মধ্যে শতাধিক শিশু রয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন লেবানন জানিয়েছে, তাদের তিনটি টহল দলের ওপরও গুলি চালানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধের ১৭তম দিনে এসে সংঘাত শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এর সামরিক ও রাজনৈতিক প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ছে।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫