মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানে চীনের ড্রোন ভূপাতিত, সৌদি বা আমিরাতের জড়িত থাকার সম্ভাবনা

ইরানে চীনের ড্রোন ভূপাতিত, সৌদি বা আমিরাতের জড়িত থাকার সম্ভাবনা

ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ এলাকায় একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। তবে ড্রোনটির উৎপত্তি নিয়ে রহস্য তৈরি হয়েছে।

প্রাথমিকভাবে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছিল, ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ‘MQ-9 রীপার’ ড্রোন ভূপাতিত করেছে। তবে ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকরা ধ্বংসাবশেষ পরীক্ষা করে জানিয়েছেন, এটি আসলে চীনের তৈরি ‘উইং লুং-২’ ড্রোন। পরবর্তীতে তেহরান টাইমসও এই তথ্য নিশ্চিত করেছে।

বিশ্লেষক নিকোল গ্রাজিউস্কি জানিয়েছেন, ইরানের নিজস্ব ড্রোনগুলোর মধ্যে উইং লুং মডেল নেই। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলও চীনা ড্রোন ব্যবহার করে না। তবে মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিমানবাহিনীতে এটি খুবই জনপ্রিয়। ফলে সন্দেহ করা হচ্ছে, ড্রোনটি সম্ভবত প্রতিবেশী কোনো দেশের হয়ে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরাইলের হামলার পর থেকে ইরান ও আরব দেশগুলোর সম্পর্ক কঠিন মোড় নিয়েছে। ইউএই এখন ইরানের ওপর হার্ডলাইন বা আক্রমণাত্মক অবস্থানে রয়েছে, এমনকি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে জাতিসংঘে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের জন্য লবিং করছে।

অন্যদিকে সৌদি আরব সরাসরি যুদ্ধে না জড়ালেও, যুক্তরাষ্ট্রের চাপ ও সামরিক সহযোগিতা অব্যাহত রেখেছে। সম্প্রতি সৌদি বিমানঘাঁটি আমেরিকাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু ‘মর্যাদাহানিকর’ মন্তব্য সৌদি রাজপরিবারকে ক্ষুব্ধ করেছে।

বিশ্লেষকরা মনে করেন, যদি প্রমাণিত হয় ড্রোনটি সৌদি বা ইউএই-এর হয়, তবে এটি মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ইতিমধ্যেই ইরান হরমুজ প্রণালি অবরোধ রাখায় বিশ্ব জ্বালানি বাজার অস্থিতিশীল। এই ধরনের বিদেশি ড্রোনের অনুপ্রবেশ পরিস্থিতিকে এক ভয়ংকর সামরিক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

সূত্র: মিডল ইস্ট আইর, তাসনিম নিউজ, তেহরান টাইমস

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫