মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় চাপে দুবাই, জাহাজ শিল্পে অনিশ্চয়তা ও ব্যবসা স্থানান্তরের প্রবণতা

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় চাপে দুবাই, জাহাজ শিল্পে অনিশ্চয়তা ও ব্যবসা স্থানান্তরের প্রবণতা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা ও সংঘাতের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের জাহাজ শিল্পে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দুবাইভিত্তিক অনেক জাহাজ ব্যবসায়ী ও পেশাজীবী বিকল্প গন্তব্য হিসেবে গ্রিস ও সাইপ্রাসের দিকে ঝুঁকছেন বলে জানিয়েছে মিডল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়, শিপিং খাতের পশ্চিমা প্রবাসীরা বিশেষ করে গ্রিসের রাজধানী এথেন্স ও সাইপ্রাসকে সম্ভাবনাময় বিকল্প হিসেবে বিবেচনা করছেন। কারণ এসব অঞ্চলে জাহাজ শিল্পের শক্তিশালী অবকাঠামো ও তুলনামূলক সুবিধাজনক করব্যবস্থা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, দুবাই থেকে ব্যবসা ও বসবাসের বিকল্প খোঁজার এই প্রবণতা ইঙ্গিত দিচ্ছে যে, অনেক প্রবাসী মনে করছেন পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। বিশেষ করে ইউরোপে সহজ যাতায়াত সুবিধা থাকা পশ্চিমা নাগরিকদের মধ্যে এই উদ্বেগ বেশি দেখা যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলমান সংকটের কারণে পারস্য উপসাগরে প্রায় দুই হাজার জাহাজ বিভিন্ন বিধিনিষেধ ও অবরোধের কারণে আটকে রয়েছে। তবে সরবরাহ ব্যবস্থা সংকুচিত হওয়ায় আন্তর্জাতিক শিপিং ভাড়া উল্লেখযোগ্যভাবে বেড়েছে, ফলে খাতটিতে এক ধরনের অস্বাভাবিক চাহিদাও তৈরি হয়েছে।

তেল পরিবহন ভাড়ার পরিবর্তন পর্যবেক্ষণকারী ব্রেকওয়েভ ট্যাংকার শিপিং ইটিএফের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে শিপিং রেট প্রায় ২৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে যুদ্ধ পরিস্থিতির কারণে মার্কিন তেল ও গ্যাস রপ্তানিও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের সামুদ্রিক ও লজিস্টিক খাত বড় ধরনের চাপের মুখে পড়েছে। মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র হিসেবে পরিচিত দুবাইয়ের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বিশ্বের বৃহৎ ট্রান্সশিপমেন্ট কেন্দ্রগুলোর একটি জেবেল আলি বন্দরও এ সংকটের প্রভাব অনুভব করছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে পারস্য উপসাগরীয় অঞ্চল দিয়ে তেল রপ্তানি উল্লেখযোগ্য হারে কমে গেছে। এতে আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

একজন জাহাজ মালিক মিডল ইস্ট আইকে বলেন, “সমস্যা শুধু ব্যবসার ধীরগতি নয়; বরং দুবাইয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। যুদ্ধ পরিস্থিতিতে প্রয়োজনে পরিবারকে দ্রুত ইউরোপে পাঠানো সম্ভব হবে কি না, সেটিও এখন বড় উদ্বেগের বিষয়।”

এদিকে দুবাইয়ের রিয়েল এস্টেট খাতেও চাপ বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, আগামী কয়েক মাসে বহু রিয়েল এস্টেট প্রতিষ্ঠান কার্যক্রম গুটিয়ে নিতে পারে এবং বাজারে উল্লেখযোগ্য সংকোচন দেখা দিতে পারে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা দুবাইয়ের জন্য বর্তমান সংকট একটি বড় ধাক্কা। তবে চ্যালেঞ্জ সত্ত্বেও শহরটি এখনো বৈশ্বিক বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে অবস্থান ধরে রেখেছে।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫